দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট « বাংলাখবর প্রতিদিন

কথিত ধর্ষণের নামে হয়রানি বন্ধ

দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হলে ধর্ষণ নয়: এলাহাবাদ হাইকোর্ট

ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২২ সেপ্টেম্বর, ২০২৩ | ১:১৪
Link Copied!
ছবি সংগৃহীত: এলাহাবাদ হাইকোর্ট -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন হওয়ার পর বিয়ের প্রতিশ্রুতিতে ধর্ষণের অভিযোগ আনা হলেও তা ধর্ষণ বলে গণ্য হবে না বলে পর্যবেক্ষণ দিয়েছেন ভারতের এলাহাবাদ হাইকোর্ট। উভয়ের সম্মতিতে এ ধরনের সম্পর্ককে কখনোই ধর্ষণ বলা যাবে না বলে মনে করেছেন এ আদালতের বিচারপতি অনীশ কুমার গুপ্তা।

মামলা সূত্রে জানা গেছে, প্রেমিকার সম্মতিতেই দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন প্রেমিক। দিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতিও। তবে একসময় প্রেমিকাকে বিয়ে করতে অসম্মতি জানান তিনি। এরপর ধর্ষণের অভিযোগ করে ভারতের এলাহাবাদ হাইকোর্টের দ্বারস্থ হন প্রেমিকা।

৮ বছরের বেশি সময় ধরে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলেন ওই ব্যক্তি। প্রেমিকা তাকে প্রায়ই বিয়ের জন্য চাপ দিতেন। সম্প্রতি কোনো এক কারণে তাকে বিয়ে করতে অস্বীকার করেন প্রেমিক। এরপরেই ওই নারী তার ওপর ধর্ষণের অভিযোগ করে দেশটির এলাহাবাদ হাইকোর্টে দ্বারস্থ হন।

বিজ্ঞাপন

তবে তার আবেদন খারিজ করে দিয়ে এলাহাবাদ হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি অনীশ কুমার গুপ্তা জানান, ১৫ বছরের বেশি সময় ধরে পরিচিত ছিলেন এ প্রেমিক-প্রেমিকা। ৮ বছরের বেশি সময় ধরে শারীরিক সম্পর্ক উভয় পক্ষের সম্মতিতে হয়েছিল। এমনকি দুই জনের পরিবারও তাদের এ সম্পর্কের কথা জানত।

তিনি আরও জানান, দীর্ঘ শারীরিক সম্পর্কের পরও কেউ যদি বিয়ে করতে অসম্মত হন তাহলে তা ধর্ষণ বল বিবেচিত হবে না। ওই ব্যক্তির প্রতিশ্রুতি অনুসারে তার প্রেমিকাকে বিয়ে করতে অস্বীকার করার পর এফআইআর-টি নথিভুক্ত করা হয়েছিল। এখানে এটা স্পষ্ট যে, তার বিয়ের প্রতিশ্রুতি মিথ্যা ছিল না। কিন্তু পরবর্তী ঘটনাবলীর কারণে, প্রেমিক ভুক্তভোগীকে বিয়ে করতে অস্বীকার করেন।

গত আগস্ট মাসে ধর্ষণ সংক্রান্ত অনুরূপ একটি রায় দিয়েছিলেন দেশটির কর্নাটক হাইকোর্ট। ২০১৯ সাল থেকে প্রেমিক ও প্রেমিকার মধ্যে শারীরিক সম্পর্ক ছিল। যা তৈরি হয়েছিল উভয়ের সম্মতিতেই। এ ধরনের সম্পর্ককে কখনই ধর্ষণ বলা যাবে না বলে মামলার পর্যবেক্ষণে জানিয়েছিলেন বিচারপতি এম নাগাপ্রসন্ন।

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগ করে কর্নাটক হাইকোর্টে দায়ের করা পিটিশনে আবেনদকারী নারী জানিয়েছিলেন, ২০১৩ সালে ফেসবুকের মাধ্যমে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। আবেদনকারীর বাড়ির কাছেই থাকতেন ওই যুবক। প্রেমিক ভালো রান্না করতে পারতেন। আর ভালো রান্নার খাতিরে তিনি ওই নারীকে প্রায়ই বাসায় দাওয়াত দিতেন। এমনকি এসময় তারা বিয়ারও পান করতেন। এরপর দুজনের সম্মতিতেই হতো শারীরিক সম্পর্ক। এভাবে প্রায় ৬ বছর ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত থাকার পর ওই নারীকে বিয়ে করতে অসম্মতি জানান যুবক। এ ঘটনায় কর্নাটক হাইকোর্টে ধর্ষণের অভিযোগ করেছিলেন ওই নারী।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত