এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী « বাংলাখবর প্রতিদিন

এবার ঢাকা আসছেন ভিসাবিষয়ক মার্কিন সহকারী মন্ত্রী

নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:২৯
নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:২৯
Link Copied!
ছবি সংগৃহীত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার-বিষয়ক সহকারী মন্ত্রী রেনা বিটার ঢাকা আসছেন চলতি সপ্তাহের শেষ দিকে। সফরটি যুক্তরাষ্ট্র অভিমুখে বৈধ ভ্রমণ ও অভিবাসন এবং বিদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় প্রেস বিজ্ঞপ্তিতে জানায়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন করতে সহায়তার অংশ হিসেবে মার্কিন সরকার ২২ সেপ্টেম্বর ভিসা নিষেধাজ্ঞা প্রয়োগের ঘোষণা দেওয়ার পর দেশটির ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার এই প্রথম ঢাকা আসছেন।

রেনা বিটার ২৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তানের ইসলামাবাদ, করাচি ও বাংলাদেশের ঢাকা সফর করবেন।

বিজ্ঞাপন

মার্কিন সহকারী মন্ত্রী ঠিক কবে বাংলাদেশে আসবেন, তা জানতে চাইলে ঢাকায় দেশটির দূতাবাস কৌশলগত কারণে সুনির্দিষ্ট তারিখ বলতে অপারগতা প্রকাশ করে।

রেনা বিটার সরকারের ও দূতাবাসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত