মেয়ের বাবা হলেন সুপারস্টার নেইমার « বাংলাখবর প্রতিদিন

মেয়ের বাবা হলেন সুপারস্টার নেইমার

অনলাইন ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৩ | ৮:০৫
অনলাইন ডেস্ক
আপডেটঃ ৭ অক্টোবর, ২০২৩ | ৮:০৫
Link Copied!

ব্রাজিল জাতীয় দলের হয়ে সাম্প্রতিক সময়টা দারুণ কেটেছে সুপারস্টার নেইমার জুনিয়রের। সৌদি আরবের ফুটবলে নৈপুণ্য দেখালেও তার গোল পাওয়া হচ্ছিল না, এরপর সর্বশেষ ম্যাচে তার গোলে জয় পেয়েছে আল-হিলাল। এরই মাঝে এই তারকা ফরোয়ার্ড দারুণ এক সুসংবাদ দিয়েছেন। কন্যা সন্তানের বাবা হয়েছেন নেইমার। চলতি বছরের জুনে তিনি মেয়ের বাবা হতে পারেন বলে খবর বেরিয়েছিল। আগে থেকেই ডেভিড লুকা নামে ১২ বছর বয়সী ছেলে রয়েছে নেইমারের।

আজ (শনিবার) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টে নবাগত সন্তানের তথ্য জানিয়েছেন তিনি। যেখানে নেইমার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু সন্তান ও প্রেমিকা ব্রুনা বিয়ানকার্দির সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। ছবিতে বাচ্চাকে চুম্বনরত অবস্থায় দেখা যায় নেইমার-বিয়ানকার্দিকে।

পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমাদের জীবন ধন্য করে একটি কন্যা সন্তান এসেছে। তোমাকে স্বাগতম! তুমি ইতোমধ্যে আমাদের কাছে খুব প্রিয়। আমাদের কোল আলোকিত করার জন্য ধন্যবাদ।

বিজ্ঞাপন

এরপর তার ক্লাব আল হিলালও নিজেদের সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে (এক্স— সাবেক টুইটার) নেইমারকে অভিনন্দন জানিয়েছে। চলতি মৌসুমে ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে তিনি সৌদি ক্লাবটিতে নাম লেখান।

এর আগে ৩ অক্টোবর রাতে ইরানের ক্লাব নাসাজি মাজান্দারানের বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তার দল আল-হিলাল ৩-০ ব্যবধানের বড় জয় পায়। দলটির হয়ে সেদিন নিজের গোলের খাতা খুলেছেন নেইমার। আগের ম্যাচগুলোতে গোল না পেলেও সাবেক এই পিএসজি তারকা গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। এরও কিছুদিন আগে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে গিয়ে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ম্যাচে নেইমার সর্বোচ্চ গোলের কীর্তি গড়েন। এর মাধ্যমে তিনি ছাড়িয়ে যান স্বদেশি কিংবদন্তি ফুটবলার পেলেকে।

অন্যদিকে, গত কয়েকদিন আগে নেইমারের বিরুদ্ধে আরেকজন নারীর সঙ্গে সম্পর্কের গুঞ্জন উঠেছিল। ব্রাজিলিয়ান সংবাদকর্মী এরলান বাস্তোস ডিজিটাল প্ল্যাটফর্মের ইনফ্লুয়েন্সার ফার্নান্দো কাম্পোসের সঙ্গে নেইমারের সম্পর্কের দাবি তোলেন। ঘটনাটি প্রকাশ্যে আসায় বান্ধবী ব্রুনার কাছে ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে দীর্ঘ পোস্ট করেন নেইমার। যেখানে নিজের ভুল স্বীকার করে ব্রুনার সঙ্গেই থাকতে চান বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত