রূপগঞ্জে ছাত্রলীগ নেতার মেলা বন্ধ করে দিলো প্রশাসন « বাংলাখবর প্রতিদিন

রূপগঞ্জে ছাত্রলীগ নেতার মেলা বন্ধ করে দিলো প্রশাসন

নুরে আলম ভুইয়া আকাশ, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৩ | ৯:০৭
নুরে আলম ভুইয়া আকাশ, রূপগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৩ | ৯:০৭
Link Copied!

নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোন প্রকার অনুমোতি ছাড়া শীতলক্ষ্যা নদী ও মসজিদের জমি বালু ভরাট করে দখল করা স্থানে আয়োজন করা আনন্দ মেলা বন্ধ করে দিয়েছেন স্থানীয় প্রশাসন। বুধবার (১১ অক্টোবর) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকায় অবস্থিত মেলাটি বন্ধ করে দেয়া হয়।

রূপগঞ্জ থানার ওসি/তদন্ত আতাউর রহমান জানান, কায়েতপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য ও ছাত্রলীগ নেতা ওমর ফারুক শীতলক্ষ্যা নদী ও মসজিদের জমিতে বালু ভরাট করে কোন প্রকার অনুমোতি ছাড়াই এক আনন্দ মেলার আয়োজন করেন।

এতে স্থানীয় মুসল্লিসহ এলাকাবাসী বাঁধা দিলেও মেলা বন্ধ করা হয়নি। এ সংক্রান্ত বিষয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়।

বিজ্ঞাপন

পরে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হক ও রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদের নির্দেশে বুধবার দুপুরে রূপগঞ্জ থানা পুলিশ সড়েজমিনে গিয়ে মেলা বন্ধ করে দেয়া হয়। এদিকে, আনন্দ মেলা বন্ধ করে দেয়ায় স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত