সে যত বড়ই নেতাই হোক, ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার: হারুন « বাংলাখবর প্রতিদিন

সে যত বড়ই নেতাই হোক, ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার: হারুন

মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৩ | ৯:৪৫
মহানগর প্রতিনিধি, ঢাকা
আপডেটঃ ১১ অক্টোবর, ২০২৩ | ৯:৪৫
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, সে যেই পর্যায়ের নেতাই হোক, আইন তার নিজস্ব গতিতে চলে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, হবেও না। ওয়ারেন্ট থাকলেই গ্রেপ্তার করা হবে। আইনশৃঙ্খলা বাহিনীর কাজই অপরাধী ব্যক্তিকে আইনের আওতায় আনা।

বুধবার (১১ অক্টোবর) দুপুরে মিন্টো রোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে গ্রেপ্তার প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, আইন সবার জন্য সমান। সে রাজনৈতিক ব্যক্তিই হোক বা অন্য যেকোনো ব্যক্তি হক। কারো বিরুদ্ধে ওয়ারেন্ট ও সুস্পষ্ট মামলা থাকলে তাকে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

ডিবি প্রধান এক প্রশ্নের জবাবে বলেন, লক্ষ্মীপুরে তার (এ্যানি) বিরুদ্ধে মোট দুটি ওয়ারেন্ট আছে। জেলা পুলিশের অনুরোধের ভিত্তিতে ধানমন্ডি মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পাশাপাশি রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় পুলিশকে আঘাতের মামলায়ও তিনি এফআইআরভুক্ত আসামি।

ডিবি প্রধান আরও বলেন, দুইটি ঘটনায় ধানমন্ডি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে
আনে। তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হলেও তিনি আদালতে হাজির হননি, ও জামিন নেননি। তিনি কোনো মামলাতেই হাজির হননি। ওয়ারেন্ট থাকায় তাকে পুলিশ গ্রেপ্তার করে। ওয়ারেন্টের কথা পুলিশের পক্ষ থেকে বারবার জানালেও এ্যানি আদালতে হাজির হননি বলেও উল্লেখ করেন হারুন অর রশীদ।

এর আগে, মঙ্গলবার (১০ অক্টোবর) রাত ২টার দিকে ধানমন্ডির বাসা থেকে এ্যানিকে তুলে নিয়ে যায় পুলিশ। পরে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, তার বিরুদ্ধে লক্ষ্মীপুর ও রাজধানীর ধানমন্ডিতে দুটি মামলায় ওয়ারেন্ট ছিল।

এ ব্যাপারে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম জানান, নাশকতার একটি মামলায় এ্যানিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত