জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি একান্তই কাম্য: সিইসি « বাংলাখবর প্রতিদিন

জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি একান্তই কাম্য: সিইসি

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৩ | ১০:৫০
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ অক্টোবর, ২০২৩ | ১০:৫০
Link Copied!
প্রধান নির্বাচন কমিশনার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, এর আগে যে আলোচনা হয়েছে, প্রতিটা দলই জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর কথা বলেছে। আমরা লক্ষ্য করছি, সংসদ নির্বাচনে সেনাবাহিনীর উপস্থিতি একান্তই কাম্য।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) নির্বাচন কমিশন কার্যালয়ে তৃণমূল বিএনপির ১৮ সদস্যের একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি।

বৈঠকে তৃণমূল বিএনপির চেয়ারপারসন সমশের মবিন চৌধুরী, মহাসচিব তৈমুর আলম খন্দকার এবং দলটির প্রতিষ্ঠাতা নাজমুল হুদার মেয়ে ও দলটির নির্বাহী চেয়ারপারসন অন্তরা সেলিমা হুদা উপস্থিত ছিলেন। এছাড়া, বৈঠকে তারা নির্বাচন কমিশন বরাবর ১২টি সুপারিশ তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

ভোটে সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে সিইসি বলেন, আপনারা (তৃণমূল বিএনপির নেতা) আর্মির কথা বলেছেন। এর আগে যে ডায়লগগুলো হয়েছে প্রতিটা দলই আর্মির কথা বলেছে। আমরা লক্ষ্য করেছি, সেনাবাহিনীর উপস্থিতি একান্তই কাম্য। পেশি শক্তি বলে একটা শক্তি গ্রাউন্ড লেভেলে থাকে।

কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোট বিমুখতা আপনারা তৈরি করেছেন, আমরা করিনি। আমি সামান্য একটা চাকরি করতাম, মাসে মাসে বেতন পেতাম। পলিটিক্স কী, রাজনীতি কী, এত বড় চিন্তা ও সামর্থ্য আমার মাথায় ছিল না। আমার জ্ঞান অত্যন্ত সীমিত।

সিইসি বলেন, মানুষকে ভোট কেন্দ্রে নিতে আমাদের প্রচারণা থাকবে। কিন্তু রাজনীতি ও প্রার্থী যারা আছেন তাদের কাজ হবে ভোটারদের কাছে যাওয়া। প্রার্থী যতটা ভোটারের কাছে যেতে পারবে আমরা পারব না। ভোটারের কাছে আপনারা যে আবেদন করতে পারবেন সেটা আমরা পারব না।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আমাদের তরফ থেকে যতটা সম্ভব করব। নির্বাচনটা সুষ্ঠু হচ্ছে কি না এটা দেখব। আপনারা দেখেন ভোটাররা কেন্দ্রে আসছেন কি না, কেউ বাধা দিচ্ছে কি না। কেউ বাধা দিতে পারবে না এই অপরাধ আমরা বন্ধ করিয়েছি। বিধান এনেছি, যদি বাধা দেওয়া হয় তাহলে ক্রিমিনাল অফেন্স হিসেবে নেওয়া হবে।

মিডিয়ার ভূমিকা প্রসঙ্গে হাবিবুল আউয়াল বলেন, অনেকে মিডিয়ার অ্যাকসেস প্রতিহত করার চেষ্টা করবে। আমরা বলেছি, মিডিয়া ভেতরে যেতে পারবে তাদের অ্যাকসেস লাগবে না। কেন্দ্রে গিয়ে প্রিসাইডিং অফিসারকে নিজের প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে কেন্দ্রে ঢুকে ছবি নিতে পারবে। শুধু যেখানে কাস্টিং হচ্ছে সেখানে যেতে পারবে না। কেউ যদি দেখে কোথাও সিল মারা হচ্ছে এটাও প্রকাশ করবে। ভোট অবশই নিরপেক্ষ হতে হবে। ভোটারকে বাধা দেওয়া যাবে না। ভোটারের ফ্রিডম অব চয়েস থাকবে।

ভোটের মাঠে কালো টাকার ব্যবহার হয় উল্লেখ করে সিইসি বলেন, আমাদের প্রার্থীদের হাতে প্রচুর কালো টাকা আছে, তাদের এ পকেটে হাত দিলে কালো টাকা, ওই পকেটে হাত দিলে কালো টাকা। পুরো পকেট ভর্তি কালো টাকা। কাজেই কালো টাকা ব্যবহার করতে আমাদের পেশি শক্তি ব্যবহার করতে হচ্ছে। কালো টাকা দিয়ে পেশি শক্তি সংগ্রহ করা হচ্ছে। পেশি শক্তিকে যদি নিয়ন্ত্রণ করা না যায় তাহলে জনগণের যে ভোটাধিকার সেটা অবশ্যই ব্যাহত হতে পারে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত