বাংলাদেশে আর মিলবে না পূজায় ইলিশ « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশে আর মিলবে না পূজায় ইলিশ

অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৩ | ৮:২৮
অনলাইন ডেস্ক
আপডেটঃ ১৩ অক্টোবর, ২০২৩ | ৮:২৮
Link Copied!

আসন্ন দুর্গাপূজায় বাঙালির রসনাতৃপ্তির কথা মাথায় রেখে বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশের চাহিদার কথা জানিয়েছিল কলকাতার ব্যবসায়ীরা। তবে ৩০ অক্টোবর পর্যন্ত ৩ হাজার ৯৫০ টন ইলিশ পাঠানোর অনুমতি দেয় বাংলাদেশ। এবার গত বৃহস্পতিবার থেকে টানা ২২ দিন পর্যন্ত ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ। এর ফলে এবারের পূজায় আর মিলবে না বাংলাদেশের ইলিশ।

বাংলাদেশ মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে।

এদিকে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়কে নভেম্বরের শেষ পর্যন্ত ইলিশ ব্যবসার মেয়াদ বাড়ানোর জন্য অনুরোধ জানিয়েছিলেন কলকাতার ব্যবসায়ীরা। তবে তাতে সাড়া দেয়নি বাংলাদেশ।

বিজ্ঞাপন

মৎস অধিদপ্তর জানিয়েছে, গত বছরও এই অভিযান করা হয়েছিল। এতে সাফল্য এসেছিল। এই ২২ দিনে গতবার ৫২ শতাংশ মা ইলিশ ডিম ছাড়তে পেরেছিল। তাই এবারও ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে এই ২২ দিন মৎস্যজীবীদের ভাতা দেবে বাংলাদেশ সরকার।

২০১২ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ ভারতে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করেছিল। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির তৎপরতায় আবারো ইলিশ রপ্তানি শুরু করে বাংলাদেশ।

মাছ আমদানিকারক সমিতির সম্পাদক সৈয়দ আনোয়ার মাকসুদ বলেন, বাংলাদেশ সরকারকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আবেদন জানানো হয়েছিল। মূলত চাহিদার তুলনায় এ বছর ইলিশ কম থাকায় দাম বেড়েছে। গত বছর বাংলাদেশ থেকে আমদানি করা ৮০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল ৭০০ থেকে ৮০০ টাকা কেজি। ১ কেজি ওজনের দাম ছিল ৯০০–১০০০ টাকা। আর এই বছর দাম যথাক্রমে ১১০০ থেকে ১৩৬০ টাকা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত