
আড়াইহাজারে শেখ রাসেলের জন্মদিন পালন
এমরান হোসেন রিটন

নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালন করা হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর,২০২৩) সকাল সাড়ে ১০টার সময় উপজেলার ‘কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবু হানিফ এর তত্বাবধানে তার প্রতিকৃতিতে শিক্ষকমণ্ডলীগন ফুলেল শুভেচ্ছা জানিয়ে এ জন্মদিন উদযাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো. আব্দুর রব, মো. মোফাজ্জল হোসেন, মো. আফতাব উদ্দিন। সহকারী শিক্ষক হিসেবে ছিলেন মো. আবু ইউসূফ, মো. বোরহান উদ্দিন, মো. মজিবুর রহমান, মোসা. আসমা আক্তার, মো. শরিফুল ইসলাম, সুদেব চন্দ্র রায়, মো. শাহজালাল, মো. সাইফুল ইসলাম, মিতা রাণী ঘোষ প্রমুখ।
উল্লেখ্য, শেখ রাসেল ১৮ অক্টোবর, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। জাতীয়ভাবে শেখ রাসেলের জন্মদিন পালনের জন্য ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস ঘোষণা করা হয়। ২৩ আগস্ট, ২০২১ সালে মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’ শ্রেণিভুক্ত হিসেবে পালনের বিষয়ে অনুমোদন দেওয়া হয়।


