বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)'র অভিষেক-২০২৩ অনুষ্ঠিত « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)’র অভিষেক-২০২৩ অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৩ | ১:২৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ অক্টোবর, ২০২৩ | ১:২৪
Link Copied!

২৪ শে অক্টোবর রোজ মঙ্গলবার। রাজধানীর কেন্দ্রীয় কচি কাঁচার মেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয় বাংলাদেশের বহুল আলোচিত ও জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল (বিসিআরসি)এর নবনির্বাচিত কমিটির অভিষেক ২০২৩।

সংগঠনের সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আলী আশরাফ আকন্দ। ও সংগঠনের সাধারণ সম্পাদক দেওয়ান মশিউর রেজা চৌধুরীর সঞ্চালনায় গঠনমূলক ও প্রাণবন্ত জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানের উপহার দেন আয়োজকেরা।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জনাব মোহাম্মদ নিজামুল হক নাসিম স্যার। অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা, সাবেক তথ্য সচিব ও বিটিআরসির প্রথম চেয়ারম্যান জনাব সৈয়দ মারগুব মোরশেদ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিশিষ্ট অভিনেতা ও অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব জনাব পীরাজাদা শহীদুল হারুন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাংবাদিকদের প্রাণের নেতা জনাব আবু জাফর সূর্য।বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআই সদস্য ও এস এ গ্রুপের কো-অর্ডিনেটর জনাব হাসান মঞ্জুর। দৈনিক রূপবানী পত্রিকার সম্পাদক জনাব ফারুক আহমেদ, দৈনিক দেশের পত্র সম্পাদক জনাব রুফায়দাহ পন্নী, নিউজ এডিটর গিল্ডসের সভাপতি জনাব বাদল চৌধুরী, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি(বাচসাস) সাংগঠনেিক সম্পাদক জনাব শফিকুল আলম মিলন ও অগ্রনী বার্তার সম্পাদক জনাব মোঃ জাহাঙ্গীর কবির প্রমূখ ব্যক্তিবর্গ। নবনির্বাচিত বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল ( বিসিআরসি)’ র ৩৫ সদস্যের শপথ বাক্য পাঠ করান প্রধান উপদেষ্টা সৈয়দ মার্গুব মোরশেদ। তিনি তার বক্তৃতায় বলেন, এখন দিন পাল্টে গেছে এখন আর পত্রিকার জন্য বসে থাকতে হয় না। সবকিছুই ডিজিটালাইজেশন হয়ে গেছে। মোবাইলের মাধ্যমে সকল আপডেট পাওয়া যায়। সুতরাং এই সময়ে সাংবাদিকদের ডিজিটালাইজড হতে হবে৷ তা না হলে পেছনেই পড়ে থাকতে হবে। সেজন্য সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যাপারে তিনি গুরুত্বারোপ করেন। প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি জনাব মোঃ নিজামুল হক নাসিম বলেন, ডাক্তাররা যেমন তাদের নামের পূর্বে ডাক্তার লাগাতে পারেন, আইনজীবীরা যেমন তাদের নামের আগে এডভোকেট লাগাতে পারেন, এমনি করে সাংবাদিকরা তাদের নামের পূর্বে সাংবাদিক লাগাতে পারবেন। সেজন্য প্রেস কাউন্সিল সাংবাদিকদের নিবন্ধন শুরু করেছে । তবে দেশের বিভিন্ন পত্র পত্রিকার সম্পাদ ও বিশিষ্ট সাংবাদিকরা এ নিবন্ধনে সহযোগিতা করছেন না বলে তিনি আক্ষেপ প্রকাশ করেন।সাংবাদিকদের প্রশিক্ষিত করার জন্য প্রেস কাউন্সিল পদক্ষেপ গ্রহণ করছে। তারা বিভিন্ন রকম প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে যাচ্ছেন বলে তিনি জানান। নবনির্বাচিত সকল সাংবাদিকদের গলায় তিনি আইডি কার্ড পরিয়ে দেন। অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বিশিষ্ট অভিনেতা জনাব পীরজাদা শহিদুল হারুন তার বক্তব্যে বলেন, সাংবাদিকদেরও প্রশিক্ষণ নিতে হবে সংবাদ পরিবেশন বিষয়ে। একজন ব্যক্তির বিরুদ্ধে নিউজ করে দিলে হবে না তারো বক্তব্য থাকতে হবে। তবে নিউজটি অথেন্টিক হবে। সাংবাদিক নেতা আবু জাফর সূর্য তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিকদের রুটি রুজির বিষয়ে কাজ করে যাচ্ছি। কোন সংবাদ পত্রের মালিকপক্ষ যদি সাংবাদিকদের সাথে খারাপ আচরণ করে,তাদের বেতন ভাতা প্রদানে গরিমসি করে আমি তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করতে সব সময় বদ্ধপরিকর। অতীত ও বহু ওয়েজ বোর্ড নিয়ে বহু পত্রপত্রিকার সম্পাদকের সাথে আমার বিরোধ হয়েছে। তাতে আমার কোন আসে যায় না, আমি সাংবাদিকদের সাথে আছি এবং থাকবো। ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল এগিয়ে যাবে তার নিজস্ব গতিতে। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ ও অতিথিবৃন্দ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স কাউন্সিল ( বিসিআরসি ))’ র সাফল্য কামনা করেন ও সাংবাদিকতার মূল ধারাকে অখ্যত রেখে নিজস্ব গতিতে এগিয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন। আলোচনা অনুষ্ঠান শেষে দেশ বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনজুর হোসেন ইশা ও জেসমিন বন্যা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত