গাজীপুরে গাড়ি পোড়ালেন আন্দোলনরত শ্রমিকেরা, ভাঙচুর অর্ধশতাধিক « বাংলাখবর প্রতিদিন

গাজীপুরে গাড়ি পোড়ালেন আন্দোলনরত শ্রমিকেরা, ভাঙচুর অর্ধশতাধিক

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:০৯
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:০৯
Link Copied!
গাড়ি পোড়ানোর দৃশ্য -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

রিপোর্ট: সোহেল রানা

বেতন বাড়ানোর দাবিতে আন্দোলনরত বিভিন্ন কারখানার শ্রমিকেরা গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি গাড়ি পুড়িয়ে দিয়েছেন। ভাঙচুর করেছেন অর্ধশতাধিক গাড়ি। আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১টার দিকে উপজেলার চন্দ্রা পল্লিবিদুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, রাস্তার পাশে থেমে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন শ্রমিকেরা। এমন খবর পেয়ে যানজট পেরিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই গাড়িটি পুড়ে যায়।

বিজ্ঞাপন

গাজীপুর শিল্প পুলিশ ও কারখানার শ্রমিক সূত্রে জানা যায়, বেতন বাড়ানোর দাবিতে চতুর্থ দিনের মতো আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুরে নগরের কোনাবাড়ী, তেলিচালা, মৌচাক, শফিপুর, চন্দ্রা পল্লিবিদ্যুৎ এলাকার পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ-মিছিল কর্মসূচি পালন করছিলেন। বিক্ষুব্ধ শ্রমিকেরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ছুড়ে ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। পরে বেলা ১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা আবার জড়ো হয়ে মৌচাক এলাকা থেকে বিক্ষোভ করতে করতে চন্দ্রার দিকে যান। পথে পল্লিবিদুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওপর থেমে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে আগুন ধরিয়ে দেন তাঁরা। গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। এ সময় তাঁরা অর্ধশতাধিক গাড়ি ভাঙচুর করেছেন। চন্দ্রা ত্রিমোড় এলাকায় কয়েকটি ভবনের গ্লাসও ভাঙচুর করেন তাঁরা। চন্দ্রা পল্লিবিদ্যুৎ ইকো টেক্সটাইল কারখানার পাশে থাকা ব্যংক এশিয়ার একটি এটিএম বুথও ভাঙচুর করেছেন শ্রমিকেরা।

শ্রমিকদের ভাষ্য, সর্বনিম্ন মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে তাঁরা আন্দোলন করছেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন অব্যাহত রাখবেন।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ময়নুল হক বলেন, আজও শ্রমিকেরা বিক্ষোভ করছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কয়েক দফায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করা হয়েছে। প্রতিটি পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত সোমবার থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক, সফিপুর, তেলিচালা, কোনাবাড়ী এলাকায় বেশ কয়েকটি কারখানা শ্রমিকেরা মূল বেতন বাড়ানোর দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে আসছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত