বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ « বাংলাখবর প্রতিদিন

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে ফের শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৩৭
মোঃ সেরাজুল ইসলাম সিরাজ, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৩৭
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর ও আনসার একাডেমি এলাকায় ফের বেতন বাড়ানোর দাবিতে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। বুধবার (২৫ অক্টোবর) দুপুর থেকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে বলে জানিয়েছে পুলিশ। এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ, শ্রমিক ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত তিনদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে আসছে। এরই ধারাবাহিকতায় বুধবার কালিয়াকৈর উপজেলার সফিপুর ও আনসার একাডেমি এলাকায় পোশাক কারখানার শত শত শ্রমিক বিক্ষোভ শুরু করেন।

এ সময় শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। এ ছাড়া শ্রমিকরা আশপাশের কারখানাগুলোতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে থানা পুলিশ, শিল্প পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এ সময় শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মহাসড়ক থেকে সরে যায়। পরে বিকেল সাড়ে ৩টা থেকে যান চলাচল স্বাভাবিক হয়।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন জানান, বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত