ভাত খেতে দিতে দেরি হওয়ায় শাহজাদপুরে স্বামীর মারপিটে স্ত্রী হত্যার অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

ভাত খেতে দিতে দেরি হওয়ায় শাহজাদপুরে স্বামীর মারপিটে স্ত্রী হত্যার অভিযোগ

মো: সোহরাওয়ার্দী হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৪৩
মো: সোহরাওয়ার্দী হোসেন, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৪৩
Link Copied!

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পূর্বপাড়া গ্রামে বুধবার দুপুরে ভাত খেতে দিতে দেরি হওয়ায় স্বামী আব্দুর রশিদ ঠান্ডুর (৬৫) মারপিটে স্ত্রী হনুফা খাতুন(৬০) নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

ঘটনার পর নিহতের লাশ তড়িঘড়ি করে দাফনের চেষ্টা করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় নিহতের ছোট ছেলে আব্দুল মজিদ বাদী হয়ে শাহজাদপুর থানায় একটি মামলা দায়ের করেছে।
এ বিষয়ে এরাকাবাসি জানায়, বুধবার জোহরের আজানের পর বাইরে থেকে এসে আব্দুর রশিদ ঠান্ডু তার স্ত্রী হনুফা খাতুনের কাছে ভাত খেতে দিতে বলে। হনুফা নামাজ শেষে করে খেতে দিবে বলে নিজ ঘরে নামাজ শুরু করে। এতে আব্দুর রশিদ চরম ক্ষুব্ধ হয়ে ওঠে এবং নামাজ শেষ হতেই স্ত্রী হনুফাকে বকাঝকা ও মারপিট শুরু করে। এতে হনুফা দরজার চৌকাঠের উপর পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরিবারের লোকজন বিষয়টি গোপন করে তড়িঘড়ি করে লাশ দাফনের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ এদিন রাতে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে বৃহস্পতিবার সকালে ময়না তদন্তের জন্য নিহতের লাশ সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এলাকাবাসি আরও জানায়, আব্দুর রশিদ ঠান্ডু একটু বদরাগী ও খ্যাপাটে গোছের মানুষ। অল্পতেই তিনি রেগে গিয়ে মারপিট করেন। প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে মারপিট ও ঝগড়ার ঘটনা ঘটতো।
এ বিষয়ে নিহতের মেঝ ছেলে আব্দুল হামিদ বলেন, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। পরে এসে জানতে পারলাম, বাবা-মায়ের ঝগড়ার এক পর্যায়ে মা হনুফা খাতুন দরজার চৌকাঠের উপর পড়ে গিয়ে মারা গেছে। আমরা এটা স্বাভাবিক মৃত্যু ভেবে লাশ দাফনের ব্যবস্থা করি।
এ বিষয়ে নিহত হনুফার ৩ ছেলের বউ ফিরোজা খাতুন,সায়ফা খাতুন ও আরিফা খাতুন জানায়, আমরা যার যার ঘরে ছিলাম। তাদের দু‘জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে জোরে ধুম করে পড়ে যাওয়ার শব্দ শুনে আমরা ঘর থেকে ছুটে এসে দেখি শ্বাশুরি চৌকাঠের উপর পড়ে মারা গেছে।
এ বিষয়ে গ্রাম প্রধান জুলফিকার আলী বলেন, উভয় পরিবারের সম্মতিতে আমরা লাশ দাফনের ব্যবস্থা করি। খবর পেয়ে পুলিশ লাশ দাফনে বাঁধা দিয়ে ময়না বদন্তের জন্য নিয়ে যায়।
এ বিষয়ে নিহতের চাচাতো ভাই নরিনা ইউনিয়নের চেয়ারম্যান আবু শামীমের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করলে তিনি এ বিষয়ে কোনো কথা বলেননি।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি খায়রুল বাসার বলেন,খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত