মেঘনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় প্রয়োগ মেয়াদোত্তীর্ণ ওষুধ « বাংলাখবর প্রতিদিন

মেঘনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুর চিকিৎসায় প্রয়োগ মেয়াদোত্তীর্ণ ওষুধ

মোঃ নাজিম উদ্দিন, মেঘনা প্রতিনিধি
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৫৩
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা প্রতিনিধি
আপডেটঃ ২৭ অক্টোবর, ২০২৩ | ১২:৫৩
Link Copied!

কুমিল্লা জেলার মেঘনায় মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবায় প্রয়োগ করা হয়েছে মেয়াদ উত্তীর্ণ ওষুধ! এক ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর ১৬ মাসের শিশু মোঃ সোয়াদ’কে ঠান্ডা জনিত সমস্যায় হাসপাতালের বহিঃ বিভাগে চিকিৎসা নিতে গেলে কর্ব্যরত চিকিৎসক ওষুধের পাশাপাশি নেবুলাইজার দেওয়ার সাজেষ্ট করেন প্রেসক্রিপশনে।

সে মোতাবেক নেবুলাইজার দেওয়ার জন্য জরুরি বিভাগে শিশুর মা শিশুটিকে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা ডাক্তার ইমরান হোসেন (এস এ সি এম ও) শিশু সোয়াদ সহ নেবুলাইজার দেওয়ার জন্য ওয়ার্ড বয় জাকির হোসেন কে বললে, জাকির ০-৫ সিসি ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড (ইপ্রাটপ) এর মাধ্যমে সোয়াদসহ আরো কয়েকজন ঠান্ডা জনিত রুগীকে নেবুলাইজার দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে।

বিজ্ঞাপন

পরের দিন ২৫ অক্টোবর টিকিট কেটে শিশু সোয়াদকে চিকিৎসকের ব্যবস্থা পত্র অনুযায়ী জরুরি বিভাগে নিলে একই ব্যক্তিরা সোয়াদ কে নেবুলাইজার প্রয়োগ করতে গেলে টেবিলে রাখা ওষুধের দিকে চোখ যায় সোয়াদের মায়ের।

ওষুধের বোতলের মোড়কে লেখা মেয়াদে দেখে চলতি বছরের জুলাই মাস পর্যন্ত ওষুধের মেয়াদ শেষ। তাৎক্ষনিক শিশুর চিকিৎসা না নিয়ে সঙ্কিত হয়ে পড়ে। এ বিষয়ে ইমরান হোসেন (এস এ সি এম ও) এর নিকট সত্যতা সম্পর্কে জানতে চাইলে তিনি ওষুধের মেয়াদ নেই মর্মে সত্যতা স্বীকার করে বলেন, কোন বিষয়ে বক্তব্য দিতে হাসপাতালের প্রধান কর্মকর্তার অনুমতি ছাড়া দেওয়া নিষেধ।

এ শিশু সোয়াদের মায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাচ্চা বর্তমানে কিছুটা ভালো কিন্তু আমি ও আমার পরিবার শঙ্কিত। এদিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা.সায়মা রহমানের নিকট জানতে চাইলে তিনি বলেন, মেয়াদ উত্তীর্ণ ওষুধ সরিয়ে নেওয়া হয়েছে এবং কর্তব্যরতদের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত