আমি প্রতিদিন একটা করে ভালো কাজ করতে চাই « বাংলাখবর প্রতিদিন

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অঙ্গীকার

আমি প্রতিদিন একটা করে ভালো কাজ করতে চাই

মোঃ এমদাদুল হক, সিনিয়র রিপোর্টার-জামালপুর
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৩ | ১১:৩৫
মোঃ এমদাদুল হক, সিনিয়র রিপোর্টার-জামালপুর
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৩ | ১১:৩৫
Link Copied!
থানার অফিসারকে সংবর্ধনা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

জামালপুরের ইসলামপুরে জুয়েলারি ব্যবসায়ীদের সঙ্গে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন তালুকদার বলেছেন, এই উপজেলায় থাকাকালীন সময়ে আমি প্রতিদিন কমপক্ষে একটা করে হলেও ভালো কাজ করতে চাই। আমার কাজে যদি কোন ভুল হয় অবশ্যই বলবেন, শুধরে নিবো।

যদি কোন সন্তান তার বাবা-মাকে তাদের অধিকার থেকে বঞ্চিত করে তাহলে পরিনতি ভালো হবে না। যারা বাবা-মায়ের সঙ্গে খারাপ আচরণ ও অধিকার বঞ্চিত করবেন তাদের স্থান হবে শ্রী ঘরে। আমি জনগণের জানমালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। আমি যতক্ষণ এই থানায় আছি অপরাধ করে কেউ পার পাবে না।

স্বর্ণ ব্যাবসায়ীদের উদ্দেশ্য তিনি বলেন, নির্বাচন আসলে ডাকাতির প্রবণতা বেড়ে যায়, এবিষয়ে সতর্ক থাকতে হবে। সম্ভব হলে ২টা সিসিটিভি ক্যামেরা দোকানের ভিতরে ও বাইরে লাগাবেন। চোরাই সোনা কেউ কিনবেন না।দন্ডবিধি আইনের ৪১৩ ধারা হচ্ছে অভ্যাসগত চোরাই মাল নিজ দায়িত্বে বা হেফাজতে রেখে ক্রয়-বিক্রয়।

বিজ্ঞাপন

শাস্তি ১০ বৎসর এর সশ্রম বা বিনাশ্রম কারাদন্ড এবং অর্থ দন্ড। তাই ক্রয়-বিক্রয়ে রশিদ নিবেন/দিবেন। কর্মচারীদের শ্রম আইন অনুসারে প্রাপ্ত অধিকার দিতে হবে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশকে সহযোগিতা করবেন, পুলিশও সেবক হয়ে আপনাদের পাশে থাকবে।

রবিবার (২৯ অক্টোবর ) রাত ৯ টায় গোবিন্দ বাড়ি জিউর মন্দিরে ” দশভুজা ” সংঘের পক্ষ থেকে ফুলেল জানানোর মধ্য দিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

এসময় ইসলামপুর বাজার জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি তাপস চন্দ্র সেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিদ্যুৎ চন্দ্র সেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সেন জুয়েলার্সের কর্ণধার বাসুদেব সেন, রাধা জুয়েলার্সের তপন দত্ত, মুক্তি জুয়েলার্সের শিশির সেন,মুকুল জুয়েলার্সের রাজন কর্মকার, পংকজ, কৃষ্ণসহ জুয়েলারী ব্যবসায়ী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত