পরিণাম ভালো হবে না পেটে লাথি দেওয়ার চেষ্টা করলে « বাংলাখবর প্রতিদিন

পরিণাম ভালো হবে না পেটে লাথি দেওয়ার চেষ্টা করলে

ইমরান, মহানগর প্রতিনিধি-ঢাকা
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১২:৩৮
ইমরান, মহানগর প্রতিনিধি-ঢাকা
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১২:৩৮
Link Copied!
পরিবহন শ্রমিকদের মিছিল -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

হরতাল অবরোধ না দিয়ে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধানের আহ্বান জানিয়েছেন বাস-মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক নেতারা। তাদের দাবি, পরিবহন শ্রমিকরা তাদের চাকরি হারানোর ঝুঁকিতে আছে। এভাবে হরতাল-অবরোধ চলতে থাকলে মালিকপক্ষ বসিয়ে রেখে শ্রমিকদের বেতন দেবে না। যার কারণে ভয়াবহ সমস্যায় পড়বে দেশের হাজারো পরিবহন শ্রমিক ও তাদের পরিবার।

১ নভেম্বর (বুধবার) বেলা ১০টায় মহাখালী বাস টার্মিনালের হরতাল-অবরোধবিরোধী মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে শ্রমিক নেতারা এসব কথা বলেন।

ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি ইউসুফ আলী মৃদা বলেন, আমাদের শ্রমিক ভাইয়েরা অনেক কষ্টে আছে। কোনো হরতাল-অবরোধ হানাহানি চাই না। আমরা চাই আলোচনা বা অন্য কোনো প্রক্রিয়ায় আপনাদের রাজনৈতিক বিষয় মীমাংসা করুন। না হলে সামনের দিনে আরো ভয়াবহ অবস্থা তৈরি হবে। আমরা কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নই। আমরা সাধারণ মানুষ। আমরা শান্তি চাই।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমরা কোনো হরতাল-অবরোধ মানব না। আমাদের গাড়ি চলছে, এমনকি সামনের দিনেও চলবে। বাস বন্ধ রাখলে আমাদের পেট চলবে না। শত শত শ্রমিক এবং তাদের পরিবার না খেয়ে থাকবে। দয়া করে আমাদের এই পরিস্থিতির মুখোমুখি করবেন না।

ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. জামাল মিয়া বলেন, আমরা এপারের যাত্রী ওপারে নিয়ে যাই, ওই পাড়ের যাত্রী এপারে নিয়ে আসি। এভাবেই আমাদের পেট চলে। এখন যদি কেউ আমাদের পেটে লাথি দেওয়ার চেষ্টা করে, এর পরিণাম ভালো হবে না।

তিনি আরও বলেন, আমাদের শ্রমিকরা অনেক পরিশ্রম করে। অন্যান্য অফিস-আদালতে নির্ধারিত ৮ ঘণ্টা ডিউটি। আমাদের চালক শ্রমিকরা ২৪ ঘণ্টাই সড়কে থাকে। এখানে ঘুম-আরামের জায়গা নেই, বাসে বসেই খায় এবং বাসেই একটু ঘুমায়। পরিবার আত্মীয়-স্বজন রেখে সাধারণ মানুষের পরিবহন সেবায় তারা তাদের সারাটা জীবন সড়কে কাটিয়ে দেয়। অনুগ্রহপূর্বক কর্মসূচি দেওয়ার আগে তাদের কথা চিন্তা করবেন।

বিজ্ঞাপন

মিছিল ও সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বাস মিনিবাস সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মো. মোতালেব, কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জামাল মিয়া, প্রচার সম্পাদক মো. সুমন মিয়াসহ আরও অনেকে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত