যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে ৬৬ হাজার আনসার ভিডিপি « বাংলাখবর প্রতিদিন

যোগাযোগ নির্বিঘ্ন রাখতে মাঠে ৬৬ হাজার আনসার ভিডিপি

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১২:৫১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ১ নভেম্বর, ২০২৩ | ১২:৫১
Link Copied!
মাঠে কাজ করছে আনসার ভিডিপি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

সারা দেশের সড়ক ও রেল পথে যোগাযোগ স্বাভাবিক রাখতে বিশেষ পরিকল্পনা বাস্তবায়ন শুরু করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এ লক্ষ্যে মঙ্গলবার থেকে সারা দেশে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

২ নভেম্বর পর্যন্ত মোট তিন দিনের জন্য রেল স্টেশন, বাস স্ট্যান্ড, লঞ্চ ঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে তারা মোতায়েন থাকবে।

সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সঙ্গে টহলের জন্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ২ হাজার ২৮০ জন ব্যাটালিয়ন আনসার মোতায়েন আছে। তারা মোট ২৫০টি দলে বিভক্ত হয়ে ঝুঁকিপূর্ণ স্থানসমূহে দায়িত্ব পালন করছে।

বিজ্ঞাপন

এদিকে সাধারণ আনসার ও ভিডিপি সদস্যরা রেল স্টেশন, বাস স্ট্যান্ড ও লঞ্চঘাটসহ সড়ক ও রেল পথে চলাচল নির্বিঘ্ন রাখতে দায়িত্ব পালন করে। সারা দেশে ১৪৭৬টি পয়েন্টে মোট ১০ হাজার আনসার-ভিডিপি সদস্য মোতায়েন করা হয়।

এছাড়া বিভিন্ন সরকারি ও বেসরকারি ৫ হাজার ২৯৬টি প্রতিষ্ঠানের নিরাপত্তায় নিয়োজিত ৫৪ হাজার ৫৩৭ জন অঙ্গীভূত আনসারদের ছিল বিশেষ তৎপরতা। তারা নিজেদের দায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা ছাড়াও আশপাশের এলাকায় ছিল সতর্ক অবস্থানে। ফলে সব মিলিয়ে ৬৬ হাজার ৮১৭ জন আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত