হরতালের প্রথম দুদিনের চেয়ে গাড়ি বেড়েছে ঢাকায় « বাংলাখবর প্রতিদিন

হরতালের প্রথম দুদিনের চেয়ে গাড়ি বেড়েছে ঢাকায়

ইমরান- মহানগর প্রতিনিধি,ঢাকা
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:২৬
ইমরান- মহানগর প্রতিনিধি,ঢাকা
আপডেটঃ ২ নভেম্বর, ২০২৩ | ১২:২৬
Link Copied!

অবরোধ কর্মসূচির তৃতীয় দিন সকালে সড়কে আগের দুদিনের চেয়ে বেশি গণপরিবহনের বাড়তি চাপ দেখা গেছে। বাস, ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল ও রিকশা বেশি থাকায় সকাল থেকেই ব্যস্ত সময় পার করতে দেখা যায় ট্রাফিক পুলিশ সদস্যদের।

২ নভেম্বর(বৃহস্পতিবার) রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরিসহ আশপাশের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

গত দুই দিনের অবরোধের তুলনায় আজ সড়কে বাস বেশি থাকায় ভোগান্তির শিকার হতে হচ্ছে না বলে জানান যাত্রীরা। শাহবাগ মোড় ও আশেপাশের সড়কে দেখা যায়, অন্য দিনের তুলনায় গাড়ির সংখ্যা অনেক। গত দুদিন ব্যক্তিগত গাড়ির আনাগোনা বেশি থাকলেও আজ আন্তঃজেলার বিভিন্ন বাসের সংখ্যাই বেশি। ফলে গন্তব্যে পৌঁছাতে বাসের জন্য স্টপেজগুলোতে যাত্রীদের অপেক্ষাও নেই।

বিজ্ঞাপন

যাত্রীরা এখন বলছেন সকালে যে পরিমাণ যানজট থাকত, সেটি এখন পোহাতে হচ্ছে না। খুব দ্রুতই গন্তব্যে পৌঁছানো যাচ্ছে। গত দুই দিন বাস নিয়ে ভোগান্তি হলেও আজ তেমনটি নেই। সব রুটের বাসই চলাচল করছে।

এদিকে, সায়েন্স ল্যাবরেটরি, নিউমার্কেট, নীলক্ষেত এলাকায়ও সকাল থেকে যানবাহনের বেশ চাপ লক্ষ্য করা গেছে। তবে মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল সাড়ে ৯টার পর মিরপুর থেকে ছেড়ে আসা গাড়ির চলাচল কিছুটা সীমিত হয়ে যায়।

মিরপুর লিংক পরিবহনের বাস চালক বলেন, মিরপুর ১২ থেকে ছেড়ে আসা বাসগুলোকে মিরপুরে শ্রমিকদের বাধার মুখে পড়তে হয়। ফলে বাসস্ট্যান্ড থেকে বাস ছাড়ার পরিমাণ হয়ত কমছে কিছুটা। আমরা কোনোরকমের ঝামেলা ছাড়াই চলে এসেছি। আমাদের পরের যে বাসগুলো মিরপুর ১২ থেকে আসবে সেগুলো বাধার মুখে পড়তে পারে।

বিজ্ঞাপন

অন্যদিকে, নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় সকালে ককটেল উদ্ধারের ঘটনার পর থেকে পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, তিনটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে এগুলোকে বিস্ফোরক হিসেবে নিশ্চিত করেন।

এছাড়াও কাঁটাবন, এলিফ্যান্ট রোড, বাটা সিগন্যাল, নিউমার্কেট এলাকায় গত দুই দিনের তুলনায় অতিরিক্ত পুলিশ টহল দিচ্ছে বলেও জানান তিনি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত