যমুনায় ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা, জাল ধ্বংস « বাংলাখবর প্রতিদিন

যমুনায় ইলিশ ধরায় ৭ জেলেকে জরিমানা, জাল ধ্বংস

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৫২
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ নভেম্বর, ২০২৩ | ১২:৫২
Link Copied!

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সিরাজগঞ্জ যমুনানদী হতে অবৈধ কারেন্ট জাল দিয়ে মা ইলিশ নিধন করায় দায়ে ৭ জেলের জরিমানা ও জাল পুড়িয়ে ধ্বংস করার পর এবং আটককৃত ইলিশ মাছ গুলো এতিমখানায় ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ২ নভেম্বর) ভোর হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর অংশে যমুনা নদীতে “মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৩”- সফলকরণের নিমিত্ত যমুনা নদীর সিরাজগঞ্জ সদর অংশে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা মৎস্য কর্মকর্তা মোঃ শাহীনূর রহমান ।
এসময় অবৈধ কারেন্ট জাল ও ইলিশ মাছ সহ ৭ জন জেলেকে আটক করা হয়।

বিজ্ঞাপন

পরবর্তীতে মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ৭ জনকে ১৬,০০০/- জরিমানা করেন করেন সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. রকিবুল হাসান।

উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউশন অফিসারের দায়িত্ব পালন করেন -সিরাজগঞ্জ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময় আটককৃত ইলিশ মাছ এতিমখানা মাদ্রাসায় বিতরণ ও আটককৃত জাল আগুনে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

উক্ত মোবাইল কোর্টে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদরের সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আমজাদ হোসেন, ক্ষেত্র সহকারী মোঃ গোলাম রাব্বি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ জহিরুল ইসলাম এবং নৌ-পুলিশ সিরাজগঞ্জের এসআই মোঃ সোহেল রানা ও তাঁর টিম।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত