অবশেষে স্থগিত হলো ৪৫ তম বিসিএস লিখিত বিসিএস পরীক্ষা « বাংলাখবর প্রতিদিন

লোক দেখানো গুরুত্ব থেকে সরে দাঁড়ালো পিএসসি

অবশেষে স্থগিত হলো ৪৫ তম বিসিএস লিখিত বিসিএস পরীক্ষা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৩ | ২:০১
ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৩ | ২:০১
Link Copied!
বিসিএস পরীক্ষা স্থগিত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশে শিক্ষার গন্ডি পার করে মেধাবী শিক্ষার্থীরা যে স্বপ্ন দেখে, সেটা হলো বিসিএস ক্যাডার। শুরু থেকেই এই বিসিএস পরীক্ষা নিয়ে নানা সমস্যা রয়েছে। তবুও স্বপ্ন যাদের বিসিএস, তারা সকল সমস্যা মেনে নিয়েই অধীর আগ্রহে অপেক্ষা করে কাঙ্ক্ষিত পরীক্ষার জন্য। কিন্তু প্রিলিমুনারি, লিখিত, মৌখিক সবমিলিয়ে পরীক্ষা শেষ হতে নানা নাটকীয়তা চোখে পড়ে। কিন্তু এবার ভিন্ন কথা। টানা এক সপ্তাহ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও পরীক্ষার্থীদের পাল্টাপাল্টি অবস্থানের পর অবশেষে স্থগিত করা হলো ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা।

দেশে চলমান হরতাল-অবরোধে নিরাপত্তা শঙ্কা মাথায় নিয়ে পরীক্ষায় বসতে চাননি প্রার্থীরা। অন্যদিকে পরীক্ষা নিতে গোঁয়ার গোবিন্দ, একগুঁয়েমিতে অনড় ছিল পিএসসি। সময়সূচি ও আসনবিন্যাসও প্রকাশ করেছিল সংস্থাটি। অবশেষে পরীক্ষা স্থগিত করায় খুশি পরীক্ষার্থীরা।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাসের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে লিখিত পরীক্ষা স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২৭ নভেম্বর থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত ঢাকাসহ দেশের সব বিভাগীয় শহরে অনুষ্ঠেয় ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) অনিবার্য কারণবশত কমিশন স্থগিত করেছে। পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময়সূচি যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এর আগে দুপুর আড়াইটার দিকে পরীক্ষা স্থগিত হতে পারে বলে জানিয়েছিলেন পিএসসির একজন পরীক্ষা নিয়ন্ত্রক। তিনি বলেছিলেন,‘যতটুকু জেনেছি পরীক্ষা স্থগিত করা হতে পারে। তবে, আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না।’

বিজ্ঞাপন

জানা যায়, হরতাল-অবরোধ ও নির্বাচনী তৎপরতার মধ্যে পরীক্ষাকেন্দ্রে যাতায়াত নিয়ে নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে আসছিলেন পরীক্ষার্থীরা। গত ১৯ নভেম্বর প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা নির্বাচন কমিশনে গিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বরাবর পরীক্ষা পেছানোর দাবিতে স্মারকলিপি দেন। একই দাবিতে পিএসসিতেও লিখিত আবেদন করেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার (২১ নভেম্বর) তারা আবারও সিইসিকে লিখিত আবেদন দেন।

কিন্তু পরীক্ষা পেছাতে প্রার্থীদের সপ্তাহব্যাপী দৌড়ঝাঁপে পাত্তা না দিয়ে গত বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় লিখিত পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি ও আসনবিন্যাস প্রকাশ করে পিএসসি। এই কর্মকান্ডকে অনেকেই গোঁয়ার গোবিন্দের একগুঁয়েমির সাথে তুলনা করেছেন। ওই সময়সূচিতে ২৭ নভেম্বরই পরীক্ষা শুরু হবে বলে জানানো হয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছিলেন পরীক্ষার্থীরা। তবে, প্রার্থীদের জোরালো দাবির মুখে অবশেষে ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত করা হলো।

এদিকে, পরীক্ষা স্থগিত করায় খুশি প্রার্থীরা। তারা পিএসসিকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করছেন। রায়হান মোদ্দাসির নামে একজন লিখেছেন,‘পরীক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত নেওয়ার জন্য বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন।’

রাকিবুল ইসলাম নামে একজন লিখেছেন,’দেশের চলমান পরিস্থিতি চিন্তা করে প্রার্থীদের মতামতকে গুরুত্ব দেয়ার পিএসসিকে ধন্যবাদ।’

আজহার মাহমুদ নামে একজন প্রার্থী লিখেছেন, ‘শুরু থেকেই পিএসসি পরীক্ষা নিতে অনড় ছিল। তাতে প্রার্থীরা বাঁচবে নাকি মরবে, তা পিএসসির কিছু আসে যায় না। অবশেষে একগুঁয়েমি বন্ধ করে আমাদেরকে স্বস্তি দিয়েছেন।’

অন্যদিকে, দেশের শিক্ষা ব্যবস্থার নানা অসংগতি ও বিসিএস পরীক্ষার ইতোপূর্ব হয়রানি নিয়ে নানা নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। তারা বলছেন- এইতো সেদিনের কথা,যখন একটা বিসিএস পরীক্ষা শেষ করে কেউ বলতে পারতো পারতো না পরের ধাপ কখন শেষ হবে। এমনকি একটা বিসিএসের পরীক্ষা শেষ না হতেই ৩ টা বিসিএসের জগাখিচুড়িও আমরা দেখেছি। আর এখন কি এমন হলো যে, দেশের এই দুর্যোগ মুহুর্তে পরীক্ষা স্থগিত করা যাবে না ? এগুলো কি আমরা বুঝি না ? এগুলো সবই রাজনীতির কূটকৌশল। এসব নিচু মানসিকতার লোক ও নীতিকে আমরা ধিক্কার জানাই। তবুও ভালো যে অবশেষে তাদের শুভবুদ্ধির উদয় হয়েছে।’

উল্লেখ্য’ গত ৬ জুন ৪৫তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে মোট ১২ হাজার ৭৮৯ জন ৪৫তম বিসিএসের প্রিলিতে উত্তীর্ণ হন। এই বিসিএসের মাধ্যমে মোট ২ হাজার ৩০৯ জনকে ক্যাডার হিসেবে নিয়োগ দেওয়া হবে। আর নন-ক্যাডারে নেওয়া হবে ১ হাজার ২২ জন।

যেহেতু এই বিসিএস পরীক্ষায় দেশের সর্বেচ্চ মেধাবীরা অংশ নেয় এবং দেশের বড় ও গুরুত্বপূর্ণ আসনগুলোতে তারাই বসে। তাই এমন গুরুত্বপূর্ণ পরীক্ষা পদ্ধতি আরও আপডেট করে দেশের সর্বেচ্চ মেধাবীদের পরীক্ষা ও ভবিষ্যৎ নিয়ে নিবিড় পর্যবপক্ষণের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টজনেরা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত