চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে « বাংলাখবর প্রতিদিন

এখনো মনস্তাত্ত্বিক চাপমুক্ত হয়নি পুলিশ

চার সংস্থার সঙ্গে পুলিশের মতের অমিল অনেকটা প্রকাশ্যে

অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৩ | ৩:১১
অনলাইন নিউজ ডেস্ক
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৩ | ৩:১১
Link Copied!
বাংলাদেশ পুলিশ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

দেশের আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিভিন্ন ক্ষমতা পেয়ে থাকে বাংলাদেশ পুলিশ। র‍্যাব, সিআইডি বা অন্যান্য বাহিনীর তুলনায় পুলিশই একমাত্র বাহিনী যারা মাঠে-ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে বাধ্য। এর বাইরে কিছুদিন আগে আনসার ব্যাটালিয়নকে অপরাধী আটক, তল্লাশি ও মালপত্র জব্দ করার ক্ষমতা দিতে সরকার উদ্যোগ নিলে তা পুলিশ বাহিনীর প্রকাশ্য আপত্তির মুখে পড়ে। অবশেষে ‘আটক ও তল্লাশির’ ক্ষমতা না দিয়েই ২ নভেম্বর ‘আনসার ব্যাটালিয়ন বিল, ২০২৩’ পাস করা হয় জাতীয় সংসদে।

আনসার ব্যাটেলিয়নকে পুলিশের ন্যায় ক্ষমতা প্রদান ইস্যুতে পুলিশের সাথে মতানৈক্য ও অন্তর্দ্বন্দ একপ্রকার প্রকাশ্যে আসে। এমনকি দেশব্যাপীও নানা মহলে নানা আলোচনায় রুপ নেয় বিষয়টি। অবশেষে পুলিশের বিভিন্ন উর্ধ্বতন কর্মকর্তা, সংগঠনের দায়িত্বশীল, বিশেষজ্ঞদের পরামর্শে পুলিশের আপত্তিকেই প্রাধান্য দেয়া হয়।

বর্তমান অবস্থা ও মতানৈক্যঃ

বিজ্ঞাপন

প্রথম বিষয়টি নিয়ে আপত্তি টিকে গেলেও পুলিশ মনস্তাত্ত্বিক চাপমুক্ত হয়নি এখনো। কারণ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) ছাড়া আরও তিনটি সংস্থার সঙ্গে দায়িত্ব ও দাবি-দাওয়া নিয়ে পুলিশের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে।


সংস্থা তিনটি হলোঃ

১. দুর্নীতি দমন কমিশন (দুদক)
২. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)
৩. ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর।
সরকারি এই চার সংস্থার দাবি-দাওয়ার বিষয়ে প্রায়ই আপত্তি জানায় পুলিশ। যা এখন জনসম্মুখে প্রকাশিত হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ ও দুদকঃ
অর্থ পাচার প্রতিরোধ আইনে একসময় অর্থ পাচারসংক্রান্ত সব অপরাধের অনুসন্ধান ও তদন্তের একমাত্র ক্ষমতা ছিল দুদকের। ২০১৫ সালে আইনটি সংশোধন করে ২৭টি অপরাধের মধ্যে শুধু ঘুষ ও দুর্নীতিজনিত অর্থ পাচার (একটি অপরাধ) দুদকের আওতায় রেখে বাকিগুলোর অনুসন্ধান ও তদন্তের জন্য পুলিশসহ ছয়টি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়। পুলিশের দাবি, এ ক্ষেত্রে তাদের সফলতা বেশি। তবে দুদক দীর্ঘদিন ধরে বাকি অপরাধের অনুসন্ধান ও তদন্তের ক্ষমতাও চাইছে।

উপরোক্ত বিষয়ে দুদকের ক‌মিশনার (তদন্ত) মো. জহুরুল হক একটি গণমাধ্যমে বলেন, ‘তদন্ত করার ক্ষমতা দেওয়ার জন্য প্রায় দুই বছর আগে আমরা সরকারের কাছে আবেদন ক‌রে‌ছি। কিন্তু আমরা এখনো এ বিষয়ে সরকারের কাছ থেকে কো‌নো আপ‌ডেট পাইনি। বিষয়টি সংশোধন হলে দুদক তদন্ত কর‌তে পার‌বে।’ তি‌নি আরও ব‌লেন, ‘অর্থ পাচারের অপরাধগুলোর কন‌ভিকশন রেট দুদ‌কের ভা‌লো। সে ক্ষে‌ত্রে আমা‌দের ক্ষমতা দি‌লে ভা‌লো হয়।’

ডিএনসি অস্ত্র ও ইউনিফর্ম ইস্যুঃ
এদিকে ডিএনসি অস্ত্র ও ইউনিফর্ম পেতে দীর্ঘদিন ধরে সরকারের উচ্চপর্যায়ে তদবির করে আসছে। তবে প্রতিবারই পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আপত্তি জানানো হয়। ডিএনসি অস্ত্র চাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি করা হয়েছিল।

তবে সেই কমিটি এ বিষয়ে কোনো প্রতিবেদন এখনো জমা দেয়নি বলে জানা গেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে লাইসেন্সপ্রাপ্ত অন্য বাহিনীর অভিযানের বিষয়ে নিষেধ থাকলেও পুলিশ দাবি করছে, লাইসেন্স নিয়ে অনেকেই অবৈধ কাজ করে। সেখানে পুলিশের অভিযান চালানোর সুযোগ থাকা উচিত। এ নিয়েও দুই সংস্থার মধ্যে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চলমান।

পুলিশের দাবিঃ
এবিষয়ে পুলিশ বলছে, ডিএনসির পোশাকের রং পুলিশের ইউনিফর্মের রঙের কাছাকাছি। ২০২১ সালের ২৩ মে এক প্রজ্ঞাপনে ডিএনসির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ‘টার্কিশ ব্লু’ রঙের পোশাক নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে অধিদপ্তরের প্রধান কার্যালয় ২০২২ সালের ১ সেপ্টেম্বর থেকে নতুন পোশাক ব্যবহারের নীতিগত সিদ্ধান্ত জানায়। তবে আপত্তি তোলে পুলিশ। গত ২৯ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে দুপক্ষের মধ্যে বৈঠক হয়। সেখানে পোশাকের রং নিয়ে পুলিশের আপত্তি টেকেনি। এরপর অভ্যন্তরীণ কার্যক্রম শেষে ১ নভেম্বর পোশাক পরিধানের লিখিত আদেশ আসে মন্ত্রণালয় থেকে। তবে এখনো আপত্তি আছে পুলিশের।

উর্ধ্বতনদের মতঃ
উপরোক্ত বিষয়ে ডিএনসির অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম বলেন, ‘পোশাকের রঙের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে। দেখা যাক, কী হয়।’

পুলিশ-ইমিগ্রেশন-পাসপোর্ট অধিদপ্তরঃ
উপরোক্ত বিষয় গুলো ছাড়াও দেশের বন্দরগুলোতে ইমিগ্রেশনের দায়িত্ব পালন করতে চায় পুলিশ এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। ১৯৯৮ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ‘ভিসা সেল’ স্থাপন করার নির্দেশ দেয়। সেখান থেকে অন অ্যারাইভাল ভিসা দেওয়ার নির্দেশও দেওয়া হয়। ওই বছরই আদেশটি বাস্তবায়ন করে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। তারা ভিসা সেল স্থাপন করে বিদেশিদের অন অ্যারাইভাল (আগমনী) ভিসা দেওয়া শুরু করে। তবে ২০১১ সালের ১৬ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিপত্রে বিদেশিদের আগমনী ভিসা দেওয়ার জন্য পুলিশের বিশেষ শাখার (এসবি) ইমিগ্রেশন বিভাগকেও পুনরায় নির্দেশ দেওয়া হয়। ফলে বিমানবন্দরে দ্বৈত কর্তৃত্বের সৃষ্টি হয়। পরে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের ‘ভিসা সেল’ বন্ধ করে দেওয়া হয়। এর পর থেকে এসবিই দায়িত্বটি পালন করে আসছে।

বিপিএসএ’র মতঃ
চার সংস্থার সঙ্গে বিভিন্ন বিষয়ে আপত্তি ও মতানৈক্যের বিষয়ে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের (বিপিএসএ) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বলেন, ‘মাদক নিয়ন্ত্রণ, অর্থ পাচার প্রতিরোধ, অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট আছে। তারপরও কিছু সংস্থা এসব মামলা তদন্ত করছে। কিন্তু পুলিশের সফলতা বেশি। সারা বিশ্বেই এসব অপরাধ নিয়ে পুলিশ কাজ করে। আমরা সব সময় আন্তর্জাতিক প্রক্রিয়ার কথা বলে আসছি। সারা বিশ্বে পুলিশিং কীভাবে হয়, তারা কী কাজ করে, সেভাবে আমরাও করতে চাই। এর বাইরে কিছু নেই।’ তিনি আরও বলেন, ইমিগ্রেশনে সারা বিশ্বেই পুলিশ দায়িত্ব পালন করে, এখানে অন্য সংস্থার দায়িত্ব পালনের সুযোগ কম।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত