জয়িতা সম্মাননায় ভূষিত হলেন তৃতীয় লিঙ্গের মোহনা « বাংলাখবর প্রতিদিন

জয়িতা সম্মাননায় ভূষিত হলেন তৃতীয় লিঙ্গের মোহনা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৩ | ১১:০৮
ডেস্ক নিউজ
আপডেটঃ ১০ ডিসেম্বর, ২০২৩ | ১১:০৮
Link Copied!

সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে জেলা ও মহানগর উভয় পর্যায়ে জয়িতা হয়েছেন তৃতীয় লিঙ্গের মোহনা।

এ বিষয়ে মোহনা বলেন, তিনি একজন তৃতীয় লিঙ্গের মানুষ হওয়ায় পরিবার ও সামজে হেয় প্রতিপন্ন হয়েছেন । পরিবারে তাঁকে নানাভাবে হেনস্তার শিকাড় হতে হয়েছে সে সময়ে। অতিতে তাঁর জীবন ছিলো বিভিষিকাময় ও অনিশ্চিত। তাঁকে অনেক ধরনের কাজ করে জীবন ধারন করতে হয়েছে। কিন্তু তিনি হাল ছাড়েননি। শত লাঞ্ছনা ও গঞ্জনা সহ্য করে তিনি পরিবারেই সাথেই থেকেছেন।

সেখান থেকেই তিনি নিজেকে একজন সফল মানুষ হিসেবে তৈরী করতে বদ্ধ পরিকর ছিলেন। তাঁর মনোবল ও কর্মশক্তি দিয়ে তিনি যেমন নিজেকে একজন সফল মানুষ হিসেবে গড়ে তুলেছেন, তেমনি তাঁর সম্প্রদায়ের জনগণকে মূলস্রোতধারায় নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, বর্তমানে তিনি দিনের আলো হিজড়া সংঘের সভাপতির দায়িত্ব পালনসহ সরকারী বেসরকারী নানা ধরনের কমিটিতে যুক্ত হয়েছেন। চলাফেরা করছেন সরকারের বিভিন্ন দপ্তরে। এ অবস্থায় আসার জন্য বর্তমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী হিজড়া জনগোষ্ঠীকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি প্রদান করায় তারা আজ সমাজে স্থান পেয়েছেন। বর্তমানে সময় বদলে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য শনিবার রাজশাহী জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বেগম রোকেয়া দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

সভায় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। আলোচনা সভা শেষে জেলা পর্যায়ে পাঁচ জন ও সিটি কর্পোরেশন পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতার হাতে সম্মাননা পদক তুলে দেওয়া হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত