হরিণাকুন্ডুতে নৌকার সমর্থকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ « বাংলাখবর প্রতিদিন

হরিণাকুন্ডুতে নৌকার সমর্থকের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ

ইনছান আলী
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৩ | ১২:১৮
ইনছান আলী
আপডেটঃ ৩০ ডিসেম্বর, ২০২৩ | ১২:১৮
Link Copied!
আহত মুক্তিযোদ্ধা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সিকে মারপিট করে আহত করলো রাশিদুল্লাহ রাশিদ নামে নৌকার সমর্থক। শুক্রবার দুপুরে উপজেলার চাঁদপুর ইউনিয়নের জিন্দার মোড় বাজারে তাকে মারপিট করে।

বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন মুন্সী হরিণাকুন্ডু উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার ছিলেন ও হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের বেড়বিন্নী দক্ষিনপাড়া গ্রামের মুন্সী আনছারের ছেলে। এঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা তাহাজ উদ্দীন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে জিন্দারের মোড় বাজারে চুল কাটানোর উদ্দেশ্যে যাওয়ার সময় বিল্লালের দোকানের সামনে পৌছাইলে পিছন থেকে রাশিদুল্লাহ রাশিদ দৌড়ে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

বিজ্ঞাপন

গালিগালাজের কারন জিজ্ঞাসা করিলে সে উত্তেজিত হয়ে বলে তুই নৌকা প্রতীকের বিপক্ষে কাজ করতেছিস তখন আমি তাকে জানাই আমি বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার প্রতীক নৌকায় ভোট দিব। সে আমার কথা না বিশ্বাস না করে আমাকে এলোপাতাড়ি ভাবে মারপিট করতে থাকে।

তিনি বলেন, ‘মারপিটের ফলে আমি রাস্তার উপর পড়ে যায়। এতে আমার ডান হাতে তালুতে আঘাত লাগে। এসময় আমার চিৎকার শুনে পাশের লোকজন এসে উদ্ধার করে। রাশিদুল্লাহ আমাকে খুন জখমের হুমকি প্রদান করে চলে যায়। এতে আমার প্রান নিয়ে আমি শংকিত। এঘটনায় হরিণাকুন্ডু থানায় একটি সাধারন ডায়েরী করেছি।’

বিজ্ঞাপন

রাশিদুল্লাহ রাশিদ চাঁদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও হরিণাকুন্ডু উপজেলার চাঁদপুর ইউনিয়নের সাবেক বিন্নী গ্রামের মৃত গফুর মন্ডলের ছেলে।

এ বিষয়ে হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান জানান, এ ঘটনায় শুক্রবার হরিণাকুন্ডু থানায় একটি সাধারন ডায়েরী হয়েছে। যার নম্বর-১৩২০। এছাড়া এর ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত