শিক্ষক নিবন্ধন থাকবে না বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে « বাংলাখবর প্রতিদিন

পরিবর্তন আসছে স্কুল-কলেজ-মাদ্রাসায় নিয়োগে

শিক্ষক নিবন্ধন থাকবে না বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৪ | ৩:৪৪
ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ জানুয়ারি, ২০২৪ | ৩:৪৪
Link Copied!
এনটিআরসিএ -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশের শিক্ষিত সমাজের একটি বড় অংশের পছন্দ শিক্ষক হওয়া। আর সেজন্য টিকতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। কারণ এতদিন পর্যন্ত বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় শিক্ষক নিয়োগ হয়ে আসছে নিবন্ধন সনদের ভিত্তিতে। তবে এবার বদলে যাচ্ছে বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসায় শিক্ষক নিয়োগ পদ্ধতি। শিক্ষক নিবন্ধন সনদের ভিত্তিতে নয়, বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে নিয়োগ হবে।

আর এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে সরকারি কর্ম কমিশনের আদলে একটি কর্তৃপক্ষ। সেই লক্ষে নতুন আইন তৈরির কাজও চলমান। যা দ্বাদশ জাতীয় সংসদে উত্থাপন করা হবে।

চলমান পদ্ধতিঃ
এখন পর্যন্ত সারাদেশে বেসরকারি সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের বিপরীতে এন্ট্রি লেভেলের শিক্ষক হিসেবে নিয়োগ পেতে প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত, মৌখিক পরীক্ষায় অংশ নিয়ে নিবন্ধন সনদ নিতে হয়। এরপর পরীক্ষা নিয়ে এই সনদ দেয় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এরপর নিয়োগের জন্য এনটিআরসিএ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের কাছ থেকে আবেদন নিয়ে শূন্য পদের বিপরীতে শিক্ষক নিয়োগের সুপারিশ করে।

বিজ্ঞাপন

তথ্য সূত্রঃ
সম্প্রতি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের জন্য নতুন আইন তৈরির বিষয়টি নিশ্চিত করেছেন এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) এস এম মাসুদুর রহমান। তিনি গণমাধ্যমে বলেন, আইনটি পাস হলে শিক্ষক নিয়োগে নিবন্ধন সনদের প্রয়োজন হবে না। শুধু বিজ্ঞপ্তি প্রকাশ করে পরীক্ষার মাধ্যমে নিয়োগের সুপারিশ করা যাবে।

বেসরকারি শিক্ষা খাতের পরিমাণঃ
বর্তমানে সারদেশে বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় সাড়ে ৩৪ হাজার। এগুলোর মধ্যে মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ২০ হাজার ৩১৬টি, কলেজ ২ হাজার ৬৬৪টি, আলিয়া মাদ্রাসা ৯ হাজার ২৯২টি। বাকিগুলো কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান। যা শিক্ষাখাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কারণ দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠান সরকারি নয়, এমনকি সরকারি করাও সম্ভব নয়।

আইন তৈরির কাজ শুরুঃ
গত বছর ডিসেম্বরের ১২ তারিখে এনটিআরসিএর জন্য নতুন আইন তৈরি-সংক্রান্ত একটি সভা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খান।

বিজ্ঞাপন

আগের আইন সংশোধনের প্রস্তাবঃ
শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর একটি সূত্র থেকে জানা যায়, গত বছরের ২৮ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসিএ আইন, ২০০৫ সংশোধনের প্রস্তাব দেওয়া হয়। আইনটি সংশোধন শেষে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হলে ৩০ শতাংশের বেশি সংশোধনী থাকায় নতুন আইন তৈরির নির্দেশনা দেওয়া হয়। এরপর ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ’ নামে নতুন আইনের খসড়া তৈরি করা হয়।

প্রক্রিয়া ও পরিচালনাঃ
নতুন আইনটি নিয়ে বেশ তোরজোর চলছে। তবে খসড়াটি সংশোধনী শেষে চূড়ান্ত করে তা পাসের উদ্যোগ নেওয়া হবে। নতুন আইনটি কার্যকর হলে এনটিআরসিএ বিলুপ্ত হবে। এর পরিবর্তে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আদলে ‘বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ’ গঠন করা হবে। এটি পরিচালনা করতে ১৪ সদস্যের একটি নির্বাহী বোর্ড গঠন করা হবে।

এনটিআরসিএর তথ্যঃ
এনটিআরসিএর কিছু কর্মকর্তা জানান, বেসরকারি শিক্ষক নির্বাচন ও নিয়োগ সুপারিশ কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সরাসরি পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগের সুপারিশ করবে। তবে নতুন আইন কার্যকর হতে দেড়-দুই বছর লাগবে। এ সময়ে আগের মতো নিবন্ধন সনদের ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে।

বাস্তবতা ও সমাধানের চেষ্টাঃ
এনটিআরসিএর একজন কর্মকর্তা আরও জানান, এখন শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা গণবিজ্ঞপ্তিতে আবেদনের পর সুপারিশ পান। এতে অনূর্ধ্ব-৩৫ অথবা নিবন্ধন সনদের মেয়াদ ৩ বছর আছে, এমন প্রার্থীরা আবেদন করতে পারেন। এ কারণে অনেকে বঞ্চিত হন। কিন্তু নতুন পদ্ধতিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে বয়স উল্লেখ থাকবে বলে কাউকে বঞ্চিত হতে হবে না। যা সকলের জন্য কল্যাণকর হবে।

নতুন উদ্যোগ নিয়ে অভিমতঃ
বেসরকারি শিক্ষক নিয়োগে আলাদা কর্তৃপক্ষ গঠনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জাতীয় শিক্ষানীতি, ২০১০ প্রণয়ন কমিটির সদস্যসচিব অধ্যাপক শেখ ইকরামুল কবীর। এবিষয়ে তিনি গণম বলেছেন, স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে যেন শিক্ষক নিয়োগ হয়, তা-ও নিশ্চিত করতে হবে।

এনটিআরসিএর কার্যক্রমঃ
এনটিআরসিএ এরই মধ্যে ১৭টি নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। ১৮তম নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এ ছাড়া চারটি গণবিজ্ঞপ্তির মাধ্যমে গত ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৩১২ জন শিক্ষক নিয়োগ দিয়েছে এনটিআরসিএ।

ইতিহাস কি বলে-
তথ্যমতে, ২০০৫ সাল থেকে এনটিআরসিএ নিবন্ধন সনদ দিচ্ছে। তবে শুরুর ১০ বছর শিক্ষক নিয়োগের ক্ষমতা ছিল শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির হাতে। ২০১৫ সালের ৩০ ডিসেম্বর সরকার এতে পরিবর্তন আনে। অনুমতি বাড়িয়ে এনটিআরসিএকে সনদ দেওয়ার পাশাপাশি শিক্ষক নিয়োগের সুপারিশের ক্ষমতাও দেওয়া হয়।

শিক্ষা মন্ত্রণালয়ের বক্তব্যঃ
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (মাধ্যমিক অনুবিভাগ-২) মো: রবিউল ইসলাম একটি গণমাধ্যমে বলেন, ‘বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য নতুন আইন তৈরির কাজ চলছে। আশা করছি, দ্বাদশ জাতীয় সংসদে আইনটি পাসের জন্য তোলা হবে।’

মূলত শিক্ষক নিবন্ধন পরীক্ষায় টিকতে সামগ্রিকভাবে সবাইকে প্রচুর প্রতিযোগিতা করতে হতো। সবচেয়ে বড় বিষয় হলো- নিয়োগ প্রক্রিয়ায় কিছু জটিলতাও ছিলো। তাই অনেকে মনে করছেন, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে নতুন আইনটি সবার জন্য সুফল বয়ে আনবে। দেশের শিক্ষিত শ্রেণির একটি বড় অংশ এই পদ্ধতিতে শিক্ষক হিসেবে নিয়োগ পেলে তা দেশের জন্যই মঙ্গল।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত