শৈলকুপায় অনন্য প্রতিভার অধিকারী সপ্তম শ্রেণির ছাত্রী অন্তরা « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় অনন্য প্রতিভার অধিকারী সপ্তম শ্রেণির ছাত্রী অন্তরা

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৪ | ১২:৪৬
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১৬ জানুয়ারি, ২০২৪ | ১২:৪৬
Link Copied!
অনন্য মেধাবী অন্তরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বসন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী মোছা. অন্তরা খাতুন। একটা শব্দ বললে মূহুর্তেই সে লিখে দেন একটি কবিতা। এমন প্রতিভায় মুগ্ধ তার শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীরা।

অন্তরা খাতুন উপজেলার ২ নং মির্জাপুর ইউনিয়নের কানাপুকুরিয়া গ্রামের মোহাম্মদ আসলাম হোসেনের ছোট মেয়ে।

কবিতা লেখায় পাশাপাশি অন্তরার প্রতিভা রয়েছে গল্প লেখায়, চিত্রাঙ্কনে, গান, নাচ ও খেলাধুলায়। যার মাধ্যমে অর্জন করেছেন অসংখ্য পুরষ্কার। বর্তমানে অন্তরার সংরক্ষিত কবিতার সংখ্যা ২৭টির অধিক এবং রয়েছে দুইটির অধিক গল্পও।

বিজ্ঞাপন

অন্তরার সাথে কথা বলে জানা যায়, তৃতীয় শ্রেণিতে পড়ালেখার সময় তার কবিতা লেখা ও চিত্রাঙ্গেন আগ্রহ জাগে। তখন থেকে যা দেখত সে বিষয়ের উপর কবিতা গল্প ও চিত্রাঙ্গন করার চেষ্টা করতো সে। এভাবেই শুরু হয় তার যাত্রাটা। তার এ কাজে অনুপ্রেরণা যোগায় অন্তরার একজন গৃহশিক্ষক।

অন্তরার মাতা মোছা. রাশিদা খাতুন জানান, তার ঘরে দুইটি কন্যা ও একটি ছোট পুত্র সন্তান আছে। অন্তরা তার ছোট মেয়ে। মেয়েটার ছোট থেকেই পড়ালেখা, কবিতা, গল্প লেখা, খেলাধুলা, গান, নাচ ও চিত্রাঙ্কনের প্রতি আগ্রহ। সে কবিতা লিখে আমাকে সহ পরিবারের সকলকে দেখায়। প্রথমে তাঁর মা ভাবতো মেয়েটা হয়তো কোন জায়গা থেকে কবিতা দেখে লিখে আনে। পরে তার মা মেয়েটাকে বসিয়ে বলে, এই শব্দ নিয়ে একটা কবিতা লেখ, আমি দেখব। মেয়েটা মায়ের সামনে কবিতা লিখে দেয়। মেয়েটির শিক্ষকরা এগুলো দেখে খুবই খুশি হয়।

মেয়েটার মা রাশিদা আরোও বলেন, অভাবের সংসার হলেও মেয়ে মানুষের মত মানুষ হোক এর জন্য চেষ্টা করে যাচ্ছেন তাঁরা। মেয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন তিনি।

বিজ্ঞাপন

এলাকাবাসীরা বলেন, মেয়েটি ছোট থেকে পড়ালেখা, খেলাধুলা ও সংস্কৃতি অঙ্গনে ভালো। আশাকরি মেয়েটি ভবিষ্যতে ভালো করবে।

অন্তরা বলেন, আমি সবার নিকট দোয়া প্রার্থী ভবিষ্যতে আমি আর কবিতা ও গল্প লিখতে চাই। আমার পরিবার আমাকে সার্পোট করছে। আমি ছবি আঁকতে, গান, নাচ ও খেলাধুলা করতে ভালোবাসী। এখন একজনকে দেখে হুবুহু তার মত ছবি আঁকার চেষ্টা করছি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত