ঝিনাইদহে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী গ্রেফতার « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে ৪০টি স্বর্ণের বারসহ চোরাকারবারী গ্রেফতার

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৪ | ১:০৯
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ১৮ জানুয়ারি, ২০২৪ | ১:০৯
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে ৪০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারী গ্রেফতার করেছে ৫৮ বিজিবি। বুধবার সকালে মাটিলা সীমান্ত এলাকা থেকে স্বর্ণের বারসহ রিমন হোসেনকে গ্রেফতার করে। রিমন হোসেন জেলার মহেশপুর উপজেলার জুলুলীর মাটিলা বাগানপাড়া গ্রামের হযরত আলীর ছেলে।

মহেশপুর ৫৮ বিজিবিরি অধিনায়ক মাসুদ পারভেজ রানা জানান, বিজিবি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে চোরাকারবারীরা মাটিলা এলাকা দিয়ে স্বর্ণ পাচারের উদ্দ্যেশ্যে অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালালে একটি সাদা কাপড়ের বেল্ট সাদৃশ্য বস্তু ভূট্টা ক্ষেতের মধ্যে ফেলে দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে চোরাকারবারীরা।

বিজ্ঞাপন

এসময় ঘন কুয়াশার সুযোগ নিয়ে একজন ভারতের অভ্যন্তরে পালিয়ে গেলেও রিমন হোসেনকে আটক করে বিজিবি। বিজিবি উদ্ধার করে ৪ কেজি ৬৬৫ গ্রাম ওজনের ৪০টি স্বর্ণের বার। যার বাজার মূল্য ৪কোটি ছয় লক্ষ ষোল হাজার নয়শত একাত্তর টাকা।

এবিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত