সমাজে শিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু ভাল মানুষের বড়ই অভাব-এমপি মহুল « বাংলাখবর প্রতিদিন

সমাজে শিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু ভাল মানুষের বড়ই অভাব-এমপি মহুল

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৪ | ৬:১০
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২০ জানুয়ারি, ২০২৪ | ৬:১০
Link Copied!

দেশকে এগিয়ে নিতে হলে সুশিক্ষার কোন বিকল্প নেই। সার্টিফিকেট অর্জনের চেয়ে আপনার সন্তান মানুষ হলো কিনা সেটি আগে দেখার বিষয়। শিক্ষকদের প্রকৃত সম্মান না দিলে এক সময় কেউ আর শিক্ষকতা পেশায় আসতে চাইবে না। এ কারনে একাডেমিক শিক্ষার সাথে নৈতিক শিক্ষ দেয়া খুবই দরকারী। যদি নৈতিক নাগরিক না পাওয়া যায় তা হলে দেশ এগোবে না।

কথা গুলো বলেছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য নাসের শাহরিয়ার জাহেদী মহুল। তিনি গতকাল সকালে ঝিনাইদহ শহরের শহিদ মসিউর রহমান সড়কে শিশুশিক্ষার জন্য ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান জবেদা খাতুন একাডেমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবু শাহরিয়ার জাহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহের পুলিশ সুপার আজিম উল আহসান, সরকারী কেসি কলেজের অধ্যক্ষ অশোক কুমার মৌলিক,পৌর মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্র নাথ রায় এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেকুজ্জামান।

বিজ্ঞাপন

প্রধান অতিথি বলেন, সমাজে শিক্ষিত মানুষ অনেক আছে কিন্তু ভাল মানুষের বড়ই অভাব। তিনি বলেন, জাহেদী ফাউন্ডেশনের এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) এর আওতায় এ অঞ্চলে মান সম্পন্ন শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে একটি বালিকা বিদ্যালয় একটি স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠা করার কার্যক্রম এগিয়ে চলেছে।

তিনি এ মহতী উদ্যোগে সকলের সহযোগিতা কামনা করেন। এর আগে পায়রা এবং বেলুন উড়িয়ে জবেদা খাতুন একাডেমীর শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করা হয়। এবং শিশুদের হাতে নতুন বই তুলে দেয়া হয়। উল্লেখ্য এই শিক্ষা কার্যক্রমের সার্বিক ব্যবস্থপনায় রয়েছেন (ইডিপি)র পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) রুশো এবং জাহেদী ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর তবিবুর রহমান লাবু।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত