শিক্ষক সাচ্চুর বিদ্যালয় যখন কুটুমবাড়ি « বাংলাখবর প্রতিদিন

শিক্ষক সাচ্চুর বিদ্যালয় যখন কুটুমবাড়ি

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৪ | ১২:২৫
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২১ জানুয়ারি, ২০২৪ | ১২:২৫
Link Copied!
অভিযুক্ত শিক্ষক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বলা হয়ে থাকে শিক্ষাই জাতির মেরুদণ্ড। আর সেই মেরুদণ্ডকে শানিত করে একজন গুরু সমতূল্য শিক্ষক।কিন্তু সেই শিক্ষকই যখন মাসের পর মাস বিদ্যালয়ে অনুপস্থিত থাকে,তখন কি হতে পারে আগামীর শিক্ষা ব্যবস্থা?

ঠিক এমনই এক অভিযোগ উঠেছে মহেশপুর উপজেলার পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভকেশনাল/কারিগরি শিক্ষক কামরুজ্জামান খান সাচ্চু’র বিরুদ্ধে।

সরেজমিনে ও অনুসন্ধানে গিয়ে বাস্তব প্রমানও পাওয়া গেছে,গত ১৫দিন বিনা নোটিশে বিদ্যালয়ের বাইরে আছেন লিখিত ছুটি ছাড়াই।প্রভাবশালী সাবেক সংসদ সদস্য(ঝিনাইদহ-৩) শফিকুল ইসলাম খানের বোন জামাই হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না বা বলে না!

বিজ্ঞাপন

আর সাবেক এই সংসদ সদস্যের ক্ষমতাকে ব্যবহার করে বছরের পর বছর বিদ্যালয়ে আসেন না আর আসলেও দুই-তিন ঘন্টার বেশি অবস্থান করেন না বলেও জানা যায়।

এই বিষয়ে আরও কথা হয়,একই বিদ্যালয়ের একাধিক শিক্ষকের সাথে (নাম প্রকাশে অনিচ্ছুক) তারা এই বিষয়টি নিশ্চিত করে বলে সাচ্চু স্যার দীর্ঘদিন ধরে বিদ্যালয়ে আসেন না। ঠিকঠাক মত ক্লাসও নেন না। এই অনিয়মের বিরুদ্ধে কেউ কিছু বলেন কিনা সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে,তারা প্রথমে মুখ খুলতে রাজী হয়নি।

পরবর্তীতে তারা বলেন,সাবেক সংসদ সদস্যের নিকট আত্মীয় হওয়ায় তার বিরুদ্ধে প্রধান শিক্ষকসহ সবাই কথা বলতে ভয় পায়।মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে অনিয়মিত শিক্ষক কামরুজ্জামান খান সাচ্চু’র বিষয়ে কথা হলে,প্রাথমিকভাবে বিষয়টি এড়িয়ে যেতে/ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

কিন্তু সাংবাদিক’রা সকল প্রমান ও তথ্য উপাত্ত পেশ করলে এক পর্যায়ে স্বীকার করতে অনেকটা বাধ্য হন।প্রধান শিক্ষক স্বীকার করে বলেন,কামরুজ্জামান খান সাচ্চু দীর্ঘদিন ধরেই নিয়মিত ভাবে বিদ্যালয়ে আসেন না এবং ক্লাসও নেন না।

এই বিষয়ে কথা হয় মহেশপুর উপজেলা শিক্ষা অফিসার দিনেশ পালের সাথে তিনি সাংবাদিকদের জানান, বিষয়টি আমার নলেজে আছে আমার কাছেও বেশ কিছু অভিযোগ এসেছে এই শিক্ষকের বিরুদ্ধে, আমি ওই স্কুলের সভাপতিকে বিষয়টি নিয়ে নোটিশ করবো তার পরেও যদি তিনি নিয়মিত না হয় তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত