কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

দুই মাস আগে নিখোঁজ হয় ছয়ফুল

কুষ্টিয়া থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৪ | ১২:৩৯
ইনছান আলী, ঝিনাইদহ প্রতিনিধি
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৪ | ১২:৩৯
Link Copied!

দুই মাস আগে নিখোঁজ যুবক ছয়ফুল হোসেনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের বদ্দিনাথপুর গ্রামের শ্মাশান ঘাট থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় পুলিশ মনিরুল ইসলাম নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার বাড়ি কুষ্টিয়ার ইবি থনার আস্তানগর গ্রামে। নিহত ছয়ফল ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার তেলটুপি গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

তেলটুপি গ্রামের আলাল উদ্দীন জানান, নিহত ছয়ফল হোসেন কোন সামাজিক বা রাজনৈতিক দল করতেন না। সাধারণ কৃষক ছিলেন। ২০২৩ সালের ১৫ নভেম্বর কুষ্টিয়ার ঝাউদিয়া বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বের হন। সেই থেকে আগে তিনি নিখোঁজ ছিলেন।

বিজ্ঞাপন

১৭ নভেম্বর তার ভাই নয়ফল হোসেন থানায় একটি নিখোঁজ ডায়েরি করেন। নিহতের স্বজন শিমুল হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় ছয়ফল বাড়ির পাশে পিতার মাজারে আগরবাতি জ¦ালানোর কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। হরিণাকুন্ডু থানার পুলিশ বুধবার তার লাশের সন্ধান পান।

তিনি আরো বলেন, ছয়ফলের ব্যবহৃত মোবাইলের সুত্র ধরে কুষ্টিয়ার আস্তানগর ও ক্ষুদ্র আইলচারা গ্রাম থেকে নাকি পুলিশ দুইজনকে গ্রেফতার করেছে শুনেছি। মোবাইলটি তাদের কাছেই পাওয়া যায়। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা গ্রামবাসির কাছে অজানা।

হরিণাকুÐু থানার ওসি মো. জিয়াউর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার নিহতের ব্যবহৃত মোবাইল সেটটি উদ্ধার করা হয়। এরই সূত্র ধরে ওই এলাকার শ্মশান থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে কী কারনে এই হত্যাকান্ড এবং কারা এর সাথে জড়িত সেটি এখনই বলা যাচ্ছে না। একজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের অটক করা হয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ডের প্রকৃত কারন জানা যাবে। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা হবে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত