পরকীয়া আসক্ত শিক্ষক-শিক্ষিকা সাময়িক বরখাস্ত « বাংলাখবর প্রতিদিন

ঘটনা উদঘাটনে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি

পরকীয়া আসক্ত শিক্ষক-শিক্ষিকা সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৪ | ৪:৩৮
স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ
আপডেটঃ ২৬ জানুয়ারি, ২০২৪ | ৪:৩৮
Link Copied!
পরকীয়া আসক্ত শিক্ষক আমিরুল ও শিক্ষিকা আসমা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার ৭নং রঘুনাথপুর ইউনিয়নের তোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আমিরুল গ্রাম মাঠ আন্দুলিয়া ও ধর্মীয় শিক্ষিকা মোছাঃ আসমা খাতুন গ্রাম পোড়াহাটী-কে পরকীয়া ও অনৈতিক কর্মকান্ডে জড়িত থাকার কারনে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

জানা যায়, তোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আমিরুল ও শিক্ষীকা আসমা খাতুনের মোবাইল মেসেঞ্জারের অশ্লীল চ্যাটিং সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।

ম্যসেঞ্জারের অশ্লীল চ্যাটিং এর বিষয় সামনে আসার পরেই বোঝা যায় শিক্ষক আমিরুল ও শিক্ষীকা আসমার মধ্যে দীর্ঘ দিন প্রেম ভালবাসা পরকীয়া চলে আসছে। তাদের মোবাইল চ্যাটিং এ আরো বোঝা যায় যে তারা একে ওপরের শরীর দেখা দেখিও করে। এবং কোন এক আত্মীয়দের বাসায় যেয়ে নিজের যৌন লালসা মেটানোর পরিকল্পনাও তারা করেন।

বিজ্ঞাপন

তাদের মোবাইল মেসেঞ্জারে অশ্লীল চ্যাটিং সামাজিক যোগাযোগে মাধ্যমে গত ১৫-০১-২৪ ইং তারিখে  ছড়িয়ে পড়ে, যার কারনে এলাকায় স্কুল পড়ুয়া ছেলে মেয়ে ও জনসাধারণের মাঝে একটা আলোচনা সমালোচনার ঝড় সৃষ্টি হয়। স্কুল শিক্ষক ও শিক্ষিকার পরকীয়ার অশ্লীল চ্যাটিং সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হবার পরে এলাকার মানুষ বিষয়টি মেনে নিতে পারেনি।

স্থানীয় বাসিন্দা আবু বক্কর সিদ্দিকী জানান,শিক্ষক-শিক্ষিকা জাতির মেরুদণ্ড তৈরির কারিগর হয়ে যদি এরকম অশ্লীল অনৈতিক কর্মকান্ডে জড়াতে পারে তবে তাদের দারা কি শিক্ষা নিবে কোমলমতি শিশরা। আমরা এদের বহিষ্কার চাই।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন অভিভাবক সাংবাদিকদের কাছে অভিযোগ করর বলেন, আমাদের কোমলমতি শিশুরা এই স্কুলে পড়াশোনা করতে আসে কিন্তুু শিক্ষক -শিক্ষিকার এরকম অশ্লীল কর্মকান্ডে আমরা শঙ্কিত, কি শিক্ষা নিবে আমাদের বাচ্চারা?

বিজ্ঞাপন

এই সকল ঘটনার ধারাবাহিকতায়  গতে  ২৫-০১-২৪ ইং তারিখে রোজ বৃহস্পতিবার সকালে এলাকার সাধারণ জনগণ স্কুল স্থলে এসে ঐ শিক্ষক ও শিক্ষীকার স্কুল থেকে বরখাস্ত ও চাকুরী থেকে অপসারণের অভিযোগ এনে প্রধান শিক্ষক ও সভাপতির উপরে চাপ প্রয়োগ করেন।

এতেকরে স্কুলে এক পর্যায়ে সাধারণ জনগণের মধ্যে একটা হট্টগোল সৃষ্টির সম্ভাবনা দেখা দেই পরে স্কুল কর্তৃপক্ষ শান্তি শৃঙ্খলা বজায় রাখার সার্থে প্রশাসন কে অবহিত করেন, প্রশাসন উপস্থিত হয়ে পরিবেশ শান্ত করেন।

পরে স্কুল কর্তৃপক্ষ ম্যানেজিং কমিটির এক সভার আয়োজন করে সেই সভায় শিক্ষক আমিরুল ও শিক্ষীকা আসমা খাতুনের অশ্লীল মোবাইল মেসেন্জার চ্যাটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছরিয়ে পরার বিষয় টা নিশ্চিত হয়ে ম্যানেজিং কমিটির সিন্ধান্তে সভাপতি মোঃ হাসেম মিয়া ওই  শিক্ষক ও শিক্ষিকাকে ২ মাসের সাময়িক বরখাস্ত করেন। এছাড়াও  তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়। 

কিন্তু বরখাস্তের কপিতে এমন কিছু উল্লেখ নাই যে তদন্ত শেষে যদি তারা দোষি প্রমাণ হয় তাহলে পরবর্তীতে আইনগত ভাবে তারা ব্যাবস্থা গ্রহণ করে চাকুরি থেকে অপসারণ করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদের কে জানান যে আমার জানা মতে এমন কোন নিতিমালা নাই যে বরখাস্তের পরে তদন্ত টিম গঠন করা হয়। এই বিষয়ে স্থানীয় জনগণের মধ্যে  আবারো অসন্তোষ দেখা দিয়েছে,স্থানীয় জনগণের দাবি এই শিক্ষক আমিরুল ও শিক্ষিকা মোছাঃ আসমা খাতুন শিক্ষক জাতির কলঙ্কে রুপান্তর করেছে, তারা এদের স্থায়ী ভাবে চাকরি থেকে বরখাস্তের দাবি করেছেন।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত