
হোমনার ভিটিকালমিনা হাফেজিয়া ও এতিমখানার ৯ম বার্ষিকী ইসলামী সুন্নী মহা সম্মেলন অনুষ্ঠিত
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি

কুমিল্লার হোমনায় ভিটিকালমিনা খাজাবাবা ফোরকানিয়া হাফেজিয়া ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৯ম বার্ষিকী ইসলামী সুন্নি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ জানুয়ারি) সকাল ১০ টা থেকে বিকাল পর্যন্ত উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিকালমিনা মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন জৈনপুরী দরবার শরীফের পীর মুফতি ড. সাইয়েদ এনায়েতুল্লাহ আব্বাসি ওয়া সিদ্দিকি।
অত্র মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ সুমন মিয়ার সার্বিক তত্বাবধানে ও দুলালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি ও লন্ডন প্রবাসি মোঃ হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান আবুল।

জেলা পরিষদের সদস্য মকবুল হোসেন পাঠান, হোমনা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান টিপু, দুলালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ কে এম ছাদেক, মোঃ শহীদুল হক প্রধান প্রমুখ।
আরো উপস্থিত ছিলেন, অত্র সম্মেলনের সহ সভাপতি মোঃ সজিব সওদাগর, ৩নং ওয়ার্ড ইউপি সদস্য সাইফুল ইসলাম খায়েশ, মোঃ ইউসুফ মিয়া সহ বিভিন্ন এলাকা হতে আগত ধর্মপ্রান মুসলমানগণ।


