সখীপুরে ৩ চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার « বাংলাখবর প্রতিদিন

সখীপুরে ৩ চোর গ্রেফতার, চোরাই মালামাল উদ্ধার

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩৭
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১ ফেব্রুয়ারি, ২০২৪ | ৯:৩৭
Link Copied!
চোর আটক -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া রাজাবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় বাজারে অবস্থিত অস্থায়ী ইউনিয়ন পরিষদের নিচতলার দোকান থেকে বিগত ১০ জানুয়ারি রাত থেকে পরদিন সকাল সাড়ে নয়টার মধ্যে অজ্ঞাতনামা চোর চক্র আনুমানিক ৯৫ হাজার টাকার বিভিন্ন মালামাল চোরি করে নিয়ে যায়।

পরবর্তীতে দোকানী বাদী হয়ে সখীপুর থানায় অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ঘটনাটি এলাকায় বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে। সাধারণ জনগনসহ স্কুলের শিক্ষার্থীরা এমন ঘটনায় আতংকিত হয়ে পুলিশের প্রতি চোর চক্রকে চিহ্নিত করে গ্রেফতারের জন্যে আন্দোলন করতে থাকেন।

এমন অবস্থায় সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমানের বিশেষ নির্দেশনায় এসআই নজরুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস টিম গঠন করে দ্রুত চোর চক্রের সন্ধানে মাঠে নেমে যান।

বিজ্ঞাপন

প্রায় ২০ দিন অক্লান্ত পরিশ্রম ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রথমে সখীপুর উপজেলাধীন হতেয়া রাজাবাড়ি গ্রামের আঃ বারেক (৫৭) পিতা- নোয়াব আলীকে পুলিশ গ্রেফতার করেন।

পরে তার দেয়া তথ্য ও স্বীকারোক্তির সূত্র ধরে গাজীপুর জেলার কাশিমপুর থানা এলাকা থেকে মোঃ নাজমুল হোসেন (৩২), পিতা-মোঃ আঃ মালেক,ওরফে মনির হোসেন, মাতা-মোছাঃ নাছিমা বেগম এবং মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা-মোঃ জয়নাল মিয়া, মাতা-ফাতেমা বেগম উভয় সাং- সারদাগঞ্জ (০৪ নং ওয়ার্ড গাজীপুর সিটি কর্পোরেশন), উপজেলা ও থানা- কাশিমপুর, জেলা গাজীপুরদ্বয়কে গ্রেফতার করে তাদের দেখানো চোরাই মালামাল একটি ফটোকপি মেশিন,একটি প্রিন্টার,একপি CPU,একটি লেমেনিটিং মেশিন,একটি মনিটর,একটি কিবোর্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন,আমাদের পুলিশের চৌকস একটি টিম দীর্ঘ প্রায় ২০ দিন অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সফল ভাবে আলোচিত চোর চক্রকে চোরাই মালামালসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।

বিজ্ঞাপন

এজন্য আমি সংশ্লিষ্ট পুলিশ ও গোয়েন্দা সদস্যদের ধন্যবাদ জানাচ্ছি।
গ্রেফতারকৃত চোর চক্রের সদস্য আসামীদেরকে আজ ১লা ফেব্রুয়ারী সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত