বাসাইলে কলেজছাত্র হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

বাসাইলে কলেজছাত্র হত্যা, জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন

মোঃ লিটন মিয়া, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:০৮
মোঃ লিটন মিয়া, স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
আপডেটঃ ৩ ফেব্রুয়ারি, ২০২৪ | ৬:০৮
Link Copied!
নিহত জিজান হাসান দীপ্ত -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের বাসাইলে নানার বাড়িতে বেড়াতে এসে জিজান হাসান দীপ্ত (১৮) নামের এক মেধাবী শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে বাসাইল বাসস্ট্যান্ড চত্বরে প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে এ কর্মসূচি পালন করা হয়। এসময় হামলার ঘটনার মূলহোতা কিশোর গ্যাংয়ের প্রধান টিকটক শাকিলসহ সকল আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

এসময় কিশোর গ্যাংয়ের ইন্ধনদাতাদের শাস্তির আওতায় আনার দাবি জানান। দাবি বাস্তবায়নের জন্য আগামী ৭ দিনের আল্টিমেটাম দেওয়া হয় কমূসূচি থেকে। পরে পুলিশ অপরাধীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে বিক্ষুদ্ধ জনতা কর্মসূচি স্থগিত করেন। এরআগে ৯দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ঢাকার একটি হাসপাতালে জিজান হাসান দীপ্ত’র মৃত্যু হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত জিজান হাসান দীপ্ত’র মা সোহেলী সুলতানা দিপা,নানা দেলোয়ার হোসেন, চাচা ওয়াজেদ মল্লিক, এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শফিউল আরেফিন খানশূর সুজন, সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম, স্থানীয় কাউন্সিলর প্রিন্স মাহমুদ, দীপ্ত’র আত্মীয় কামাল হোসেন প্রমুখ।

বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, ‘হামলার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতারের আশ^াস দিলে বিক্ষুদ্ধ জনতা তাদের কর্মসূচি স্থগিত করেন। অপরাধীদের গ্রেফতারে আমরা জোর চেষ্টা চালাচ্ছি।

প্রসঙ্গত, জিজান হাসান দীপ্ত গত ২৪ জানুয়ারি বাসাইল দক্ষিণপাড়া এলাকায় তার নানা রফিকুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংয়ের হামলার শিকার হয়। পরে ৯দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে দীপ্ত ঢাকার একটি হাসপাতালে ২ ফেব্রুয়ারি মারা যায়। দীপ্ত সখীপুর উপজেলার চাকদহ গ্রামের জাহাঙ্গীর আলম মল্লিকের ছেলে।

বিজ্ঞাপন

দীপ্ত ঢাকায় বিজিবি পিলখানায় অবস্থিত বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে ২০২৩ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়। দীপ্ত মেডিক্যাল কলেজে ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিল। হামলার ঘটনায় দীপ্তর মা সোহেলী সুলতানা দিপা বাদি হয়ে গত ২৭ জানুয়ারি বাসাইল থানায় কিশোর গ্যাংয়ের মূলহোতা শাকিল আহাম্মেদকে প্রধান আসামি করে ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩/৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ ঘটনার মূলহোতা শাকিলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্যমতে বাসাইল বাস্টস্ট্যান্ড এলাকায় হাজী রবিউল্লাহ মার্কেটের নিচতলার একটি কক্ষ থেকে পুলিশ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত