ঝিনাইদহে দৈনিক মানবজমিন পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে দৈনিক মানবজমিন পত্রিকার ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৫
ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৪৫
Link Copied!

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বৃহস্পতিবার ঝিনাইদহে দেশের প্রথম ট্যাবলয়েড পত্রিকা দৈনিক মানবজমিন এর ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। এ উপলক্ষ্যে সকালে সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। মানবজমিন পত্রিকার ঝিনাইদহ প্রতিনিধি আমিনুল ইসলামের নেতৃত্বে র‌্যালিটি ঝিনাইদহ প্রেসক্লাব থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিন করে। র‌্যালি শেষে ঝিনাইদহ প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

প্রেসক্লাবের সভাপতি এম রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। এ সময় ঝিনাইদহ সদর থানর ওসি শাহিন উদ্দীন, ওসি (অপারেশন) সুজন কুমার মন্ডল, ঝিনাইদহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালবেলার ব্যুরোচীফ মাহমুদ হাসান টিপু, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইউএনবির জেলা প্রতিনিধি আমিনুর রহমান টুকু।

দৈনিক ইত্তেফাকের প্রবিণ সাংবাদিক বিমল কুমার সাহা, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক কালেককন্ঠের জেলা প্রতিনিধি সাইফুল মাবুদ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, প্রধম আলোর নিজস্ব প্রতিনিধি আজাদ রহমান ও জেলার সিনিয়র সাংবাদিক আসিফ কাজল বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

প্রধান অতিথির বক্তৃতায় ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দৈনিক মানবজমিন পত্রিকা বাংলাদেশের ইতিহাসে প্রথম ট্যাবলয়েড পত্রিকা হিসেবে বহু চড়াই উতরায় পার করে ২৬ বছর অতিক্রম করেছে।

এই সময়টি পত্রিকার জন্য সুখকর ছিল না। তিনি বলেন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধূরী দক্ষিন এশিয়ার মধ্যে অন্যতম একজন প্রথিতযশা সাংবাদিক। তাঁর তুলনা কেবল তিনি নিজেই। “কারে তাবেদারী করে না” এই শ্লোগানকে বুকে ধারণ করে এবং মনে প্রণে বিশ^াস করে সময়ের সাহসী সন্তান হিসেবে টিকে আছে।

পৌর মেয়র হিজল আরো বলেন, মানবজমিন গনতন্ত্রের কথা বলে, উন্নয়নের কথা বলে সর্বপরি নির্যাতিত নিপীড়িত মানুষের কথা বলে দেশের মানুষের মণিকোঠায় ঠাঁই করে নিয়েছেন। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষনে তিনি পত্রিকার সঙ্গে সংশ্লিষ্টদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠান শুরুর আগে পত্রিকার ঝিনাইদহ জেলা প্রতিনিধি ও জেলার সিনিয়র সাংবাদিক আমিনুল ইসলাম লিটন শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে এক আনন্দঘন পরিবেশের মধ্যে কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত