পুলিশ নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং প্যারেড « বাংলাখবর প্রতিদিন

বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)

পুলিশ নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং প্যারেড

মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৩
মোঃ নাঈম উদ্দিন সিরাজী, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ
আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৩
Link Copied!

“সেবার ব্রতে চাকরি” এই প্রতিপাদ্য সামনে রেখে (১৫/০২/২০২৪) জেলা পুলিশ, সিরাজগঞ্জের আয়োজনে পুলিশ লাইন্স, সিরাজগঞ্জে বিকেল ০৪ ঘটিকায় অনুষ্ঠিত হয় আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) পদের নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) পদে নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, বিপিএম(বার), পিপিএম( বার)।

ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) পদের নিয়োগ সুষ্ঠ ও সুন্দর ভাবে সম্পন্ন করা এবং যোগ্য প্রার্থী নির্বাচনের লক্ষ্যে নিয়োগ সংক্রান্ত কর্মশালা ও ব্রিফিং অনুষ্ঠানে পুলিশ সুপার, মহোদয় বলেন, যারা সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম, সেই সকল লোকদের খুঁজছে বাংলাদেশ পুলিশ।

বিজ্ঞাপন

তাই কনস্টেবল পদে নিয়োগ হবে অত্যন্ত স্বচ্ছ, নিরপেক্ষ এবং দুর্নীতিমুক্ত। যে সকল পরীক্ষার্থী শারীরিক পরীক্ষায় যোগ্য বিবেচিত হয়ে অন্যান্য সকল পরীক্ষায় ভাল করবে শুধুমাত্র তারাই কনস্টেবল পদে নিয়োগ পাবেন।

যারা ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্ত হবেন তারা তাদের নিজ যোগ্যতায় নিয়োগপ্রাপ্ত হবে বিধায় তাদের পরিবার যেন কোন প্রকার প্রতারক বা দালাল চক্রের খপ্পরে না পড়ে, এ বিষয়ে সর্তক থাকার জন্য অনুরোধ করেন।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক মনোনীত প্রতিনিধি, অত্র জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ’সহ আসন্ন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টি.আর.সি) পদে নিয়োগ কার্যক্রমের নিয়োজিত সকল পদমর্যাদার অফিসার-ফোর্স ।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত