শৈলকুপায় প্রয়াত কৃতি শিক্ষকদের স্মরণে শোকসভা « বাংলাখবর প্রতিদিন

শৈলকুপায় প্রয়াত কৃতি শিক্ষকদের স্মরণে শোকসভা

ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৫
ইনছান আলী স্টাফ রিপোর্টার
আপডেটঃ ১৬ ফেব্রুয়ারি, ২০২৪ | ১১:৫৫
Link Copied!

ঝিনাইদহের শৈলকুপায় প্রয়াত কৃতি দুই শিক্ষকের স্মরণে শোক ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে শৈলকুপা নাগরিক কমিটির আয়োজনে প্রয়াত কৃতি শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুল-এঁর স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উদীচি উপজেলার শাখার সাধারণ সম্পাদক আলমগীর অরণ্যের সঞ্চালনায় ও শৈলকুপা নাগরিক কমিটির আহবায়ক অ্যাডভোকেট ইসমাইল হোসেনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সাবেক সহকারী প্রধান শিক্ষক এস এম কোবাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু।

নাগরিক কমিটির সদস্য সচিব ফিরোজ খান নুন, গণতন্ত্র পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নাগরিক কমিটির উপদেষ্টা জেড এ ওয়াহেদ, প্লানিং কমিশনের উপ-প্রধান শামছুর রহমান, পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচি, অধ্যাপক ডা. লক্ষণ চন্দ্র কুন্ডু, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, শৈলকুপা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহিদুল ইসলাম, ডা. রেজাউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্নসাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রাজু প্রমুখ।

বিজ্ঞাপন

স্মরণ সভায় বক্তারা প্রয়াত শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুল-এঁর কর্মময় জীবনের উপর স্মৃতিচারণ করে বলেন, আদর্শ শিক্ষকের কখনও মৃত্যু হয় না। প্রয়াত শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুল তাঁদের সততা, দক্ষতা, যোগ্যতা, দেশপ্রেম, ত্যাগের মহিমা ও নৈতিকতার মাধ্যমে শিক্ষার্থীদের মনোজগতে অমরত্বের বীজ বপন করে গেছেন। তারা আদর্শবান শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের শুধু স্বপ্নই নয়, স্বপ্ন পূরণের পথ বাতলে দিতেন এবং সঠিক রাস্তা দেখাতেন।

তারা বলেন, প্রতিটি মানুষ তাঁর কর্মেই বেঁচে থাকে। সরলতা ও ব্যক্তিত্ব মানুষকে কখনো মরতে দেয় না। মৃত্যুর পরও মানুষ তার কর্ম থেকে উপকৃত হয়। তারা তেমনই একজন ব্যক্তি। তারা শুধু শিক্ষকই ছিলেন না, ছিলেন শিক্ষার্থীদের পিতৃতুল্য অভিভাবক। একজন আর্দশ শিক্ষকের যেসব গুণাবলী থাকা দরকার তার সবই তাদের মাঝে ছিলো। তাঁদের শূন্যতা সহজে পূরণ হবেনা। মহৎ কর্মগুলোর কারণে তাঁদের পরকালের জীবন সুখী হবে।

প্রয়াত শিক্ষক জগন্নাথ দাস সাহা ও রাকিবুল ইসলাম বকুলের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করেন বক্তারা।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত