শেরপুরের গজনীতে বাস চাপায় প্রাণ গেলো আইসক্রীম বিক্রেতার « বাংলাখবর প্রতিদিন

শেরপুরের গজনীতে বাস চাপায় প্রাণ গেলো আইসক্রীম বিক্রেতার

আল-আমিন, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৩
আল-আমিন, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২৪ ফেব্রুয়ারি, ২০২৪ | ১০:৩৩
Link Copied!

শেরপুরের ঝিনাইগাতীর গজনীতে দ্রুতগামী বাসের নীচে চাপা পড়ে প্রাণ গেলো আমের আলী (৩৫) নামের এক আইসক্রীম বিক্রেতার। শনিবার (২৪ফেব্রুয়ারি) বিকেল পৌণে চারটার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আমের আলী উপজেলার বন্ধভাটপাড়া গ্রামের মৃত হাবিল উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, আমের আলী প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে গজনী অবকাশে রিক্সাযোগে আইসক্রীম বিক্রি করতেছিল।

বিজ্ঞাপন

বিকেল পৌণে ৪টার দিকে গজনী অবকাশ সেন্টারের ভীতরে কসমেটিক মার্কেটের পূর্বপাশে টাঙ্গাইল থেকে বনভোজনে আসা ঢাকা মেট্রো গ- ১১-৩৬৭৪ নামে বাসটি দ্রুত গতিতে আইসক্রিমের দোকানের উপর উঠিয়ে দিলে দোকানদার আমের আলী গাড়ীর নীচে চাপাপড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।

এসময় গাড়ীতে আসা লোকজন ও হেলপার পালিয়ে গেলেও স্থানীয় জনতা গাড়ীর ড্রাইভারকে আটক করে।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বছির আহমেদ বাদল সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার সহ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত