ভারতীয় তরুণী প্রেমের টানে বাংলাদেশী যুবককে বিয়ে « বাংলাখবর প্রতিদিন

ভারতীয় তরুণী প্রেমের টানে বাংলাদেশী যুবককে বিয়ে

সন্তান জন্মের আগেই প্রতারক স্বামী আত্নগোপনে

ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ১১:১৫
ইলিয়াস কাশেম, বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ৫ মার্চ, ২০২৪ | ১১:১৫
Link Copied!

প্রেমের টানে পরিবারকে না জানিয়ে ভারতীয় শাহনাজ খাতুন নামক এক তরুণী বাংলাদেশের টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলাধীন নবগঠিত বড়চওনা ইউনিয়নের কুতুবপুরের আল আমিন নামক এক যুবককে বিয়ে করেন। দীর্ঘ এক বছর লুকিয়ে ঘরসংসার চলাকালীন ওই তরুণীর গর্ভ থেকে জন্ম নেয় এক পুত্র শিশু। শিশু পুত্র জন্মের বেশ কয়েকদিন আগেই ওই তরুণীকে অসহায় অবস্থায় ফেলে রেখে প্রতারক আল আমিন আত্নগোপনে চলে যান।

তাই বাধ্য হয়েই ওই তরুণী তার প্রতারক স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করে সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। শাহনাজ খাতুন (২৫) নামের ওই তরুণী বছরখানেক আগে ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম থেকে বাংলাদেশের টাঙ্গাইলে এসে আলামিন নামক ওই যুবককে বিয়ে করেন। তাঁর ১৪ দিনের নবজাতক পুত্র সন্তান আছে। সন্তান জন্মের কয়েকদিন আগে তাঁকে রেখে আলামিন পালিয়ে গেছেন বলে অভিযোগ শাহনাজের।

৪ মার্চ সোমবার শাহনাজ খাতুন সখীপুর থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন। নির্যাতন করে স্বামী পালিয়ে যাওয়ায় ১৪ দিনের নবজাতককে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন বলে জানান ওই তরুণী।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২২ সালে সখীপুর উপজেলার কুতুবপুর গ্রামের আমির আলীর ছেলে আলামিন সৌদি আরবে যান। তখন তিনি দুই সন্তানের জনক ছিলেন। সেখানে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পশ্চিমবঙ্গের ওই তরুণীর সঙ্গে তাঁর পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের প্রেম হয়। ২০২৩ সালের জানুয়ারিতে দেশে ফেরেন আলামিন। এরপর গত বছরের ২১ এপ্রিল পশ্চিমবঙ্গের তরুণী শাহনাজ খাতুন পাসপোর্ট ভিসা ছাড়াই কৌশলে বর্ডার পাড়ি দিয়ে টাঙ্গাইলের সখীপুর চলে আসেন।

আলামিন বাড়িতে কাউকে না জানিয়ে ওই তরুণীকে উপজেলার বড়চওনা এলাকায় একটি ভাড়া বাসায় রেখে বিয়ে করেন। দেশে ট্রাক চালিয়ে তিনি জীবিকা নির্বাহ করতেন। মাসখানেক আগে ভাড়া বাসায় ভারতীয় ওই স্ত্রীকে রেখে পালিয়ে যান আলামিন। ১৪ দিন আগে ছেলেসন্তানের জন্ম দেন তাঁর স্ত্রী। কোনো উপায় না পেয়ে সোমবার সখীপুর থানায় গিয়ে স্বামীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই তরুণী।

ওই তরুণী জানান, ‘ভারত থেকে আসার সময় চার লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে এসেছিলাম। আলামিন ওই টাকা ও স্বর্ণালংকার আত্মসাৎ করেছেন। পালিয়ে যাওয়ার আগে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। আমি আর দেশে ফিরে যাব না। সেখানে ফেরার মতো পরিস্থিতি নেই। আলামিন ও তাঁর সন্তানকে নিয়ে আমি বাংলাদেশেই সংসার করতে চাই।’

বিজ্ঞাপন

এ বিষয়ে বড়চওনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মিজানুর রহমান বলেন, ‘আলামিন বাড়ি থেকে পালিয়ে গেছেন। আমরা নবজাতকসহ ওই ভারতীয় তরুণীকে সাহায্য–সহযোগিতা করছি। আলামিনকে খুঁজে পেলে মেয়েটি যাতে সংসার করতে পারেন, সে ব্যবস্থা করা হবে।’

এ বিষয়ে সখীপুর থানার উপপরিদর্শক সুকান্ত রায় বলেন, লিখিত অভিযোগ পেয়ে মেয়েটিকে দেখতে বড়চওনা এলাকার ওই বাসায় গিয়েছিলেন তিনি। স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে ওই তরুণীর ভরণপোষণের দায়িত্ব দেওয়া হয়েছে। পলাতক আলামিনকে খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান তিনি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত