
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
এবার নির্যাতিতা নারীর পাশে বঙ্গবীর কাদের সিদ্দিকী
ডেস্ক নিউজ

টাঙ্গাইলের সখীপুরে আলোচিত বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা কর্তৃক গত ২ মার্চ বিকেলে সখীপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অবস্থিত চেয়ারম্যানের নিজ বাসায় এক প্রবাসীর স্ত্রীকে শারীরিক নির্যাতন করা হয়।সেই নির্যাতনের শিকার অসহায় নারীর পাশে দাঁড়ালেন বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
“আজ ৬দিন হলো কোন প্রতিকার পায়নি ইউ/পি চেয়ারম্যানের হাতে নির্যাতিত নারী”,নির্যাতিতা ওই নারীকে হাসপাতালে দেখতে এসে ঠিক এভাবেই বলছিলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। বুধবার(৬মার্চ)সকালে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্যাতিত জেসমিন আক্তারকে দেখতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চেয়ারম্যানের এমন নারী বিদ্বেষী আচরণে চরম ক্ষোভ প্রকাশ করেন।একজন ইউপি চেয়ারম্যান হয়ে যদি তিনি নিজেকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন মনে করেন তাহলে ভুল করবেন। আমি ভিডিওতে যা দেখলাম,নারীরা মায়ের জাত,তাদের প্রতি এমন আচরণ গোটা জাতিকে নাড়া দিয়েছে।
আমি এর প্রতিকার চাইবো।এদেশে নারী সমাজ সম্মানে থাকবে।আমি কারও পক্ষ নিতে আসিনি।এমন ঘৃণ্য ঘটনায় তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হোক।কিন্তু ঐ নারীকে আঘাতের চেয়ে আমি লক্ষ্য করেছি, নারীদের প্রতি হীন মানসিকতার প্রকাশ পেয়েছে বেশি।তিনি আরও বলেন,স্থানীয় সংসদকে আমার সন্তানের মতো দেখি।আমি তাকে বলবো তুমি সকলের। অপরাধীরা যেন কোন রাজনীতির ছত্রছায়ায় পার না পেয়ে যায়।নারী জাতিকে অবমাননা মানে দেশ ও স্বাধীনতাকে অপমানিত করা।
আইনশৃংখলা বাহিনী কোন কাজ করছে না।এখনোও নির্যাতিত নারীর অভিযুক্তরা মুক্তভাবে ঘোরাফেরা করছে।এটা কোনো ভাবেই ভালো লক্ষ্যণ নয়।
আমি আগামী ৭ দিনের মধ্যে এর সুষ্ঠু বিচার দেখতে চাই।


