খেজুর-চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার « বাংলাখবর প্রতিদিন

খেজুর-চিনির দাম নির্ধারণ করে দিলো সরকার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৪ | ৩:৪৩
ডেস্ক নিউজ
আপডেটঃ ১২ মার্চ, ২০২৪ | ৩:৪৩
Link Copied!
খেজুরের ছবি -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

পবিত্র রমজানের শুরুতেই সাধারণ খেজুর ও চিনির দাম নির্ধারণ করে দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। এতে অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের কেজি নির্ধারণ করা হয়েছে ১৫০ থেকে ১৬৫ টাকা। অর্থাৎ ইতোপূর্বে কতিপয় অসাধু চক্র রমজনাকে পুঁজি করে যে সিন্ডিকেট করেছিলো, এবার আর সেটা সম্ভব হবে না।

গতকাল সোমবার (১১ মার্চ) এক সার্কুলারে এমন তথ্যই জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রকাশিত ওই সার্কুলারে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফুয়ারা খাতুন।

সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে, অতি সাধারণ বা নিম্নমানের খেজুরের দাম হবে প্রতি কেজি ১৫০-১৬৫ টাকা এবং বহুল ব্যবহৃত জাইদি খেজুরের কেজি ১৭০-১৮০ টাকা।

বিজ্ঞাপন

এছাড়া প্রতি কেজি চিনির মূল্য ১৪০ টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। প্যাকেটজাত চিনির সর্বোচ্চ দাম হবে ১৪৫ টাকা।

এই নির্ধারিত মূল্যের আলোকে খুচরা দাম নির্ধারণ করে ব্যবসায়ীদের বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত মূল্যের বাইরে খেজুর বা চিনি বিক্রয়ের কোনো সুযোগ নেই।

এদিকে বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু বলেছেন, “সাধারণ মানুষের কথা চিন্তা করে এই খেজুরের মূল্য নির্ধারণ করা হয়েছে। তবে দামি খেজুরের মূল্য নির্ধারণ করে দেয়নি মন্ত্রণালয়।”

বিজ্ঞাপন

বলা বাহুল্য, ভারত থেকে ৫০ হাজার টন পিঁয়াজ আমদানির প্রক্রিয়া চলমান। খুব শিগগিরই তা দেশে আসবে বলে জানান প্রতিমন্ত্রী। অর্থাৎ এ-কথা বলাই যায়, পবিত্র রমজানকে পুঁজি করে অসাধু চক্র যেনো সিন্ডিকেট করতে না পারে, সেজন্য সরকার যথেষ্ট সোচ্চার রয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত