সাজানো মামলায় দরিদ্র ভ্যান চালকের সাড়ে চার বছরের সাজা « বাংলাখবর প্রতিদিন

সাজানো মামলায় দরিদ্র ভ্যান চালকের সাড়ে চার বছরের সাজা

ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ | ১২:৩৫
ইলিয়াস কাশেম বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ১৫ মার্চ, ২০২৪ | ১২:৩৫
Link Copied!
ফরিদ মিয়া -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রামের প্রভাবশালী বিত্তবান চক্র, পরিকল্পিত মামলা ও মিথ্যা সাক্ষ্য দিয়ে একজন সহজ সরল ও দরিদ্র ভ্যানচালকের জীবন তছনছ করে দিলো।

টাঙ্গাইলের সখীপুর উপজেলার বোয়ালী গ্রামের হতদরিদ্র ভ্যানচালক ফরিদ মিয়া,পেশায় একজন ভ্যানচালক। স্ত্রী ও এক ছেলেকে নিয়ে ছোট্ট সংসার ধিকে ধিকে চলে একমাত্র তার সারাদিন ভ্যান চালিয়ে সামান্য উপার্জনে।

এক শতাংশ জায়গা নেই নিজের,সরকারি খাস জায়গায় কোনোমতে একটি বসতভিটা গড়ে সেখানেই জীবন নামক ঘর সংসার।মাত্র এটুকু সুখও তার প্রতিবেশী স্বচ্ছল পরিবার আবুল মিয়াসহ কতিপয় সমাজের দুঃস্কৃতিকারী মামলাবাজ শ্রেণীর মানুষগুলোর গায়ে সয়নি।

বিজ্ঞাপন

বিগত ২০১৯ ই সনের ২৮ ফেব্রুয়ারী বিকাল আনুমানিক ৩ টায় হতদরিদ্র ভ্যানচালক ফরিদ মিয়ার নিজ বাড়ির পাশে আবুল মিয়া তার স্ব পরিবারে দল-বল নিয়ে আসে তুচ্ছ বিষয় নিয়ে গায়ে পড়ে ঝগড়া করতে,এদিকে ফরিদ মিয়ার সাথে তারই বাড়ির পাশে প্রতিপক্ষের কথা-কাটাকাটি দেখে তার স্ত্রী জয়নব ও ছেলে জাহাঙ্গীর এগিয়ে আসেন।একপর্যায়ে উভয় পক্ষের মাঝে সামান্য হাতাহাতি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে,এতে আবুল মিয়া পড়ে গিয়ে একটি গাছের সাথে লেগে মাথার এক অংশে সামান্য কেটে রক্ত বের হয়।আর এই সামান্য গ্রাম্য ঝগড়াঝাটিকে আবুল মিয়ার পরিবার টাকার জোরে থানা পুলিশ এবং কি একটি বানোয়াট মিথ্যা মামলা পর্যন্ত গড়ায়।

টাকার জোরে অহেতুক আবুল মিয়াকে সখীপুর হাসপাতালে ভর্তি করিয়ে একটি মিথ্যা ডাক্তারী সার্টিফিকেট সংগ্রহ করে থানায় একটি বানোয়াট মামলা দায়ের করেন।যা করতে আবুল মিয়াকে বেশ মোটা অংকের টাকা খরচও করতে হয়।এরপর ঘটনার দীর্ঘ ১৭ দিন পরে আবুল মিয়াকে টাকার জোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পর্যন্ত নিয়ে ভূয়া মেডিক্যাল সার্টিফিকেট সংগ্রহ করে ১৭ মার্চ সখীপুর থানায় একটি বানোয়াট মিথ্যা মামলা দায়ের করে তা রেকর্ড করাতে সক্ষম হন।সখীপুর থানার মামলা নং ১২ তারিখ ১৭/৩/১৯ ইং। এতকিছু করার কারণ একটিই তা হলো ভ্যানচালক হতদরিদ্র ফরিদ মিয়াকে আদালতে বিচারের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা।দীর্ঘদিন মামলাটি বিজ্ঞ আদালতে চলা অবস্থায় ভ্যান চালক ফরিদ মিয়া অনেকটা কষ্ট করে ধারদেনা করে মামলার খরচ ও পরিবারের ভরনপোষণ নিয়ে হিমশিম অবস্থা।এরইমধ্যেই বিগত ৫ মার্চ ফরিদ মিয়ার অনুপস্থিতিতে তাকে পলাতক দেখিয়ে টাঙ্গাইল জেলার বিজ্ঞ চিফ জুটিশিয়াল ম্যাজিঃ মোঃ মোস্তফা শাহরিয়ার খানের আদালত তাকে যথাক্রমে ৩২৬ ও ৩০৭ ধারা সন্দেহাতীত ভাবে প্রমাণ হওয়ায় ২ বছর করে মোট ৪ বছরের স্বশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।সেই সাথে উভয় ধারায় অতিরিক্ত সাজা হিসেবে দশ হাজার করে মোট বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাস করে মোট ৬ মাসের স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ খবর জানার পর থেকেই ফরিদ মিয়ার স্ত্রী সন্তান নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন।খুঁজ নিয়ে জানা যায়,ফরিদ মিয়া গ্রামে একজন সহজ সরল ও ভালো মানুষ হিসেবে পরিচিত।তার এমন দুঃসংবাদ শুনে আত্নীয় স্বজনসহ পুরো গ্রামবাসী শোকে কাতর হয়ে পড়েছেন।
১৩ মার্চ ফরিদ মিয়া আদালতের প্রতি সম্মান দেখিয়ে আত্নসমর্পণ করলে,বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ যে,অত্র মামলাটিতে সাক্ষী মানা হয়েছে যাদের তারা সবাই ভিকটিম আবুল হোসেনের পরিবারের সদস্য।মামলার নথিতে দেখা যায়, ১ সাক্ষী মামলার বাদী নিজে (তিনি ভিকটিম আবুল হোসেনের স্ত্রী), ২ নং সাক্ষী আলম মিয়া প্রতিবেশী,সে বাদীপক্ষের প্রভাবে সাক্ষী দিলেও,সেই সাক্ষীতে ঘটনা সম্পর্কে স্পষ্ট কোন বিবরণ নেই। ৩ নং সাক্ষী নুর জাহান (প্রতিবেশী) তিনি আদালতে কোন সাক্ষ্য দেন নাই।৪ নং সাক্ষী কালাম (সে ভিকটিম আবুল হোসেনের ছেলে),৫ নং সাক্ষী মন্টু মিয়া (সে ভিকটিম আবুল হোসেনের আপন ভাই), ৬ নং সাক্ষী সামাদ মিয়া (সে ভিকটিম আবুল হোসেনের দাদা) এবং ৭ নং সাক্ষী ভিকটিম আবুল হোসেন নিজে।

বিজ্ঞাপন

এ বিষয়ে প্রতিবেদকের সাথে মুঠোফোনে কথা হয় ভ্যানচালক ফরিদ মিয়ার স্ত্রী জয়নব বেগমের সাথে।তিনি ফোন ধরেই হাউমাউ করে কেঁদে বলেন,”আমার স্বামী একজন সহজ সরল মানুষ।ওরা আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে,ওরা নিজেদের ছেলে-মেয়ে,ভাই,ভাই বউ মিলে মিথ্যা সাক্ষী দিয়ে আমার স্বামীকে জেলে পাঠিয়েছে।আমরা গরীব অসহায় মানুষ,আমরা ওদের কিছুই করতে পারবোনা,কিন্তু এর বিচার যেন আল্লাহ্ই একদিন করেন।আমার পরিবারের একমাত্র উপার্জন আমার স্বামীর ভ্যান চালিয়ে,সেও বন্ধ হয়ে গেলো,এখন আমি আমার এই ছেলেটাকে নিয়ে কি করে খেয়েপড়ে বাঁচবো?আপনারা সাংবাদিক আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে এর ন্যায় বিচার চাই।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত