দুর্নীতির রাণী বিটিভির জিএম মাহফুজা আক্তার অবশেষে অপসারিত « বাংলাখবর প্রতিদিন

২১ কোটি টাকা লুটপাটের তদন্তে নামে দুদক

দুর্নীতির রাণী বিটিভির জিএম মাহফুজা আক্তার অবশেষে অপসারিত

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ | ৩:৪২
ডেস্ক নিউজ
আপডেটঃ ১৭ মার্চ, ২০২৪ | ৩:৪২
Link Copied!
দুর্নীতিতে অভিযুক্ত বিটিভি'র জিএম মাহফুজা আক্তার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অনেক নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের সাময়িক চলতি দায়িত্বে নিয়োজিত দুর্নীতিবাজ জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তারকে তার দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। গত ১২ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের কর্মকর্তা উপসচিব ইসরাত জাহান কেয়াকে প্রেষণে বাংলাদেশ টেলিভিশনের ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়েছে। ইতোপূর্বে তিনি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডে উপপরিচালক পদে কর্মরত ছিলেন।

মাহফুজা আক্তার বিটিভি ঢাকা ও চট্টগ্রাম কেন্দ্রে দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে। ইতোমধ্যে দুর্নীতি দমন কমিশন মাহফুজা আক্তারের ২১ কোটি টাকা দুর্নীতির জন্য একজন তদন্ত কর্মকর্তা নিয়োগ দিয়েছে। তদন্ত কর্মকর্তা ইতোমধ্যে বিটিভিকে চিঠি দিয়ে মাহফুজা আক্তারের কাজের বিস্তারিত তথ্য জানতে চেয়েছে।

অন্যান্য অভিযোগ:
অন্যদিকে বিটিভির ঢাকা কেন্দ্রের ১৩ কোটি ২৮ লক্ষ টাকা অর্থ মন্ত্রনালয়ের অনুমোদন ছাড়াই অতিরিক্ত খরচের মাধ্যমে হাতিয়ে নিয়েছেন মাহফুজা আক্তার। এ ব্যাপারে বিটিভির সদর দপ্তরের একটি তদন্ত প্রতিবেদন দীর্ঘ ছয় মাস পর তথ্য মন্ত্রনালয়ে প্রেরণ করা হয়েছে। তদন্তে জিএম মাহফুজা আক্তার ও হিসাব শাখার অতিরিক্ত পরিচালক আতাউর রহমানের দুর্নীতি প্রমাণিত হয়েছে। এখন বিটিভি সংশ্লিষ্ট সকলের একটাই প্রত্যাশা দুর্নীতির রানী মাহফুজা আক্তারের দৃষ্টান্তমূলক শাস্তি।

বিজ্ঞাপন

দুদকের অনুসন্ধান:
দুদকের পাঠানো ওই চিঠিতি মাহফুজা আক্তারের ব্যক্তিগত নথির ছায়ালিপি, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জন্য বরাদ্দকৃত বাজেটের তথ্য এবং বাজেট ব্যয়ের পর দাখিলকৃত প্রতিবেদনের কপি, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক ক্রয় পরিকল্পনা (সংশোধিতসহ), চট্টগ্রাম কেন্দ্রের জিএম বাংলো মেরামতের খরচের তথ্য, ২০২১-২২ এবং ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম কেন্দ্রে কতগুলো সাপ্তাহিক ও ধারাবাহিক নাটক এবং অনুষ্ঠান নির্মাণ হয়েছিল সে সংক্রান্ত তথ্য এবং ২০১৪-২০১৯ পর্যন্ত মাহফুজা আক্তার কর্তৃক ঢাকা কেন্দ্রে প্রযোজনাকৃত ধারাবাহিক ও সাপ্তাহিক নাটকের তালিকা চাই দুদক।

উল্লেখিত তথ্য ও রেকর্ডপত্রের সত্যায়িত ছায়ালিপি তদন্ত শুরুর পর থেকে পরবর্তী ১১ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করার জন্য দুদকের চিঠিতে বলা হয়। বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের শব্দসৈনিক বীর মুক্তিযোদ্ধা সুজিত রায় দুর্নীতি দমন কমিশনে (দুদক) একটি অভিযোগ দায়ের করেন।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়টি প্রথমে নিজেরা তদন্ত না করে তথ্য মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত নেয় দুদক। দুদক পরিচালক (দৈনিক ও সাম্প্রতিক) উত্তম কুমার মণ্ডল স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি গত ৭ মে তথ্য মন্ত্রণালয়ের সচিব বরাবর পাঠানো হয়। এরপর গত ২৯ মে তথ্য মন্ত্রণালয়ের উপসচিব ড. শেখ মুসলিমা মুন (টেলিভিশন-১ শাখা) স্বাক্ষরিত অভিযোগের বিষয়টি তদন্তের জন্য বিটিভি মহাপরিচালক বরাবর পাঠান।

দুর্নীতির কৌশল:
তথ্য রয়েছে, চট্টগ্রাম কেন্দ্রের জিএম থাকা অবস্থায় অনুষ্ঠান প্রযোজনা করার নিয়ম না থাকলেও মাহফুজা নিজেকে প্রযোজক দেখিয়ে ৬৩৯টি অনুষ্ঠান করেছেন। এছাড়া ২০২১-২২ অর্থবছরে নাটক নির্মাণের নামে টাকা তোলা হলেও তা নির্মাণ না করে ভুয়া বিল-ভাউচারের প্রায় কোটি টাকা তুলে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বিশ্বস্ত সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরে বিটিভির রেকর্ড ভঙ্গ করে শিল্পী সম্মানী খাত থেকে বিশাল অঙ্কের টাকা লুটপাট করেছেন মাহফুজা আক্তার। ওই সময় বিটিভির ঢাকা কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের সম্মানী ৬ মাসেরও বেশি বন্ধ ছিল।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত