এনায়েতপুরের সর্বজন প্রিয় শিক্ষক সোলায়মান হোসেন স্যারের বিদায় « বাংলাখবর প্রতিদিন

এনায়েতপুরের সর্বজন প্রিয় শিক্ষক সোলায়মান হোসেন স্যারের বিদায়

চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ | ১০:৫৫
চৌহালী(সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ | ১০:৫৫
Link Copied!
সোলায়মান হোসেন স্যার -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

অগণিত শিক্ষার্থীদের সর্বজন শ্রদ্ধেয় প্রাণপ্রিয় শিক্ষক, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান এনায়েতপুর ইসলামী উচ্চ বিদ্যালয় এর প্রাক্তন সিনিয়র শিক্ষক মাস্টার সোলায়মান হোসেন (৭৫) ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ…রাজিউন।

বুধবার ভোর রাতে তিনি ঢাকার হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন এবং লাখ-লাখ গুনগাহী রেখে গেছেন।

তিনি উপমহাদেশের প্রখ্যাত সুফি সাধক ওলিয়ে কামেল হযরত শাহ সুফি খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) আদর্শ অনুসরণ করে জীবন পরিচালনা ও মানুষের কল্যাণে কাজ করেছেন। এছাড়া তিনি ছিলেন এনায়েতপুর পাক দরবার শরীফের লাখ লাখ ধর্ম প্রাণ মুসল্লীদের খাবার বন্টনের প্রধান খাদেম।

বিজ্ঞাপন

তার মৃত্যুতে এনায়েতপুর পাক দরবার শরীফের সাজ্জাদানসীন পীর হযরত খাজা কামাল উদ্দিন (নুহু মিয়া) গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

মাস্টার সোলেমান হোসেনের নিজ বাড়ি এনায়েতপুর পাক দরবার শরীফের পাশেই তাকে কবরস্থ করা হবে। এছাড়া বুধবার বাদ আসর এনায়েতপুর পাক দরবার শরীফে তার জানাজা হবে বলে জানিয়েছেন তার পরিবার।
এদিকে তার মৃত্যুতে এলাকার ছাত্র সমাজের পাশাপাশি সর্ব স্বরে শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত