সরকারি নিয়ম মানেন না সাব-রেজিস্ট্রার « বাংলাখবর প্রতিদিন

ভোগান্তিতে সেবা প্রত্যাশীরা

সরকারি নিয়ম মানেন না সাব-রেজিস্ট্রার

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ | ১০:৫৯
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২০ মার্চ, ২০২৪ | ১০:৫৯
Link Copied!

পবিত্র মাহে রমজানে সকাল ৯ টা থেকে বিকাল সাড়ে ৩ টা পর্যন্ত সরকারি অফিস চলার কথা থাকলেও সে নিয়ম মানেন না ঝিনাইদহের হরিণাকুন্ডু সাব-রেজিস্ট্রার মেহেদী আল ইসলাম। নিজের ইচ্ছেমত অফিসে যান আর চলেও আসেন নিজের খেয়াল খুশিমত। যে কারণে ভোগান্তিতে পড়েছে শত শত সেবা প্রত্যাশী। সেই সাথে তার এই কর্মকান্ডে রাজস্ব হারাচ্ছে সরকার।

জানা যায়, ঝিনাইদহের ৬ উপজেলায় বর্তমানে ২ জন সাব-রেজিস্ট্রার রয়েছে। একজন ঝিনাইদহ সদরে ও অন্যজন হরিণাকুন্ডু উপজেলায়। সাব-রেজিস্ট্রার বদলি হওয়ার কারণে এই দুই জনকে একেক দিন একেক উপজেলার দ্বায়িত্ব দেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার মহেশপুর উপজেলায় তার জমি রেজিস্ট্রির দ্বায়িত্ব পড়ে।

সেবা প্রত্যাশীদের অভিযোগ সকাল ৯ টার সময় অফিস চালু হওয়ার কথা থাকলেও তিনি মহেশপুরে গেছেন সকাল ১১ টায়। সকাল থেকে ২ ঘন্টা অফিস করেন তিনি। আবার বিকাল ৩ টা বাজার সাথে সাথে তিনি অফিস থেকে চলে গেছেন। অফিসের সামনে অন্তত দেড় শতাধিক দলিল ক্রেতা-বিক্রেতা অপেক্ষা করা অবস্থায় তিনি চলে গেছেন।

বিজ্ঞাপন

উপজেলার বাউলী গ্রামে হাসান আলী বলেন, আমি ৩ সপ্তাহ ধরে অপেক্ষা করছি। সপ্তাহে একদিন জমি রেজিস্ট্রি হয় বলে আজ আমাদের তারিখ দিয়েছে। সেই সকালে আসছি। সকালে এসে দেখি সাব-রেজিস্ট্রার আসেনি। এখন বিকাল ৩ টা বাজে। আমার দলিল টা হওয়ার সময় তিনি রেজিস্ট্রি না করে চলে গেলেন।
ষাটোর্ধ বৃদ্ধা কহিনুর খাতুন বলেন, আমি আজ ২ সপ্তাহ ধরে ঘুরছি। রোজায় থেকে সকাল থেকে অপেক্ষা করছি। আর উনি দলিল টা রেজিস্ট্রি না করে দিয়ে চলে গেলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক এক দলিল লেখক বলেন, সাব রেজিস্ট্রার মেহেদী আল ইসলামের আচার ব্যবহার খুব খারাপ। তিনি তার ইচ্ছে মত অফিস করেন। যখন ইচ্ছে আসেন। যখন ইচ্ছে চলে যান।

এ ব্যাপারে কথা বলছে বুধবার সকাল সাড়ে ১০ টায় তার মোবাইলে কল দিলে তিনি তখনও অফিসে যান নি। সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯ টায় অফিসে থাকার কথা থাকলেও সকাল সাড়ে ১০ টায়ও তিনি অফিসে পৌঁছান তিনি।

বিজ্ঞাপন

অভিযোগের ব্যাপারে মেহেদী আল ইসলাম বলেন, আমি রাত ১২ টা পর্যন্ত ওই অফিসে থাকলেও দলিল শেষ হবে না। শত শত মানুষ ভোগান্তিতে রয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাতে আমার কি ?

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত