ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু « বাংলাখবর প্রতিদিন

ঝিনাইদহে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ মার্চ, ২০২৪ | ৪:০৮
ইনছান আলী, স্টাফ রিপোর্টার
আপডেটঃ ২২ মার্চ, ২০২৪ | ৪:০৮
Link Copied!

ঝিনাইদহের মহেশপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচা শাহ আলমের (৪৮) মৃত্যু হয়েছে। চাচাকে হত্যার অভিযোগে ভাতিজা রাজুকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২২ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ফতেপুর গ্রামে পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটে।মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাহ আলম মহেশপুর উপজেলার ফতেপুর গ্রামের আব্দুল রাকিবের ছেলে। ভাতিজা রাজু লালন মন্ডলের ছেলে।

বিজ্ঞাপন

এলাকাবাসীরা জানান, চাচা-ভাতিজার মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ছিল। ওই বিরোধের জের ধরে সকাল বেলা তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে ভাতিজা রাজু চাচাকে বাড়ি থেকে বের হলে মারার হুমকি দেয়।

এরপর ভাতিজা বাড়ি থেকে বেশ কিছু দূরে (বেড়ের মাঠে) চাচাকে মারার জন্য অপেক্ষা করে। এ সময় চাচা ভ্যান নিয়ে মহেশপুরের দিকে যাচ্ছিল, পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে ভাতিজা লাঠি দিয়ে চাচার মাথায় আঘাত করলে চাচা সেখানেই মারা যান।

মহেশপুর থানার ওসি (তদন্ত) ইসমাইল হোসেন বলেন, সকালে দিকে উপজেলার ফতেপুর গ্রামে চাচা-ভাতিজার পারিবারিক দ্বন্দ্বে চাচা শাহ আলমের মৃত্যু হয়। তার লাশটি মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই ঘটনায় ভাতিজা রাজুকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত