দুই সাংবাদিকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের ভুল শিকার করল সখীপুর রিপোটার্স ইউনিটি « বাংলাখবর প্রতিদিন

দুই সাংবাদিকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের ভুল শিকার করল সখীপুর রিপোটার্স ইউনিটি

নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ | ১০:১৮
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ ২৫ মার্চ, ২০২৪ | ১০:১৮
Link Copied!
সখীপুর রিপোটার্স ইউনিটির সদস্যরা -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

টাঙ্গাইলের সখীপুর রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি সাদিক বিপ্লব ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খান আহম্মেদ হৃদয় পাশাকে ২৩ মার্চ সন্ধ্যায়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িক বহিষ্কার নোটিশ দেওয়া হয়।

পরে উক্ত সংগঠনের কিছু সদস্য তাদের নিজস্ব পত্রিকায় ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রচার করে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার ঝড় ওঠতে থাকে,ও মিথ্যা অপপ্রচার দিয়ে সংবাদ প্রচার করায়,তাৎক্ষণিক ভাবে নিজেদের ফেইসবুকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান দুই বহিস্কৃত সাংবাদিকগণ।

এদিকে “শৃঙ্খলা ভঙ্গের দায়ে দুই সাংবাদিক বহিষ্কার” না লিখে (চাঁদাবাজির অভিযোগে দুই সাংবাদিক বহিষ্কার) এমন মিথ্যা ও ভিত্তি হীন তথ্য উপস্থাপন করে সংবাদ প্রচার করায়, নানাবিধভাবে প্রশ্নবিদ্ধ হয় সখীপুর রিপোর্টার্স ইউনিটি।

বিজ্ঞাপন

যে কারণে ২৫ মার্চ বিকেলে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ শরিফুল ইসলাম,সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টার,যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ সাজু ও সদস্য ইলিয়াস কাশেম সহ ইউনিটির অন্যয়ান্য সাংবাদিকগণের উপস্থিততে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাময়িকভাবে বহিস্কৃত সাংবাদিক সাদিক বিপ্লব ও খান আহম্মেদ হৃদয় পাশা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ছাড়া, কোন প্রকার চাঁদাবাজি কিংবা অন্য কোন প্রকার অভিযোগে অভিযুক্ত নয় এমন মন্তব্য করে একটি ব্রিফ দেন।

এবং দুই সিনিয়র সাংবাদিকদের বহিষ্কারের বিষয়ে তাৎক্ষণিকভাবে হটকারি সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে দুঃখ প্রকাশ করেন।

এসময় উপস্থিত সখীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও সম্পাদক,সহ সম্পাদক বলেন,আমরা ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রচার হওয়ায় সখীপুর রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি। খুব দ্রুতই সংগঠনের সকল সদস্য নিয়ে একটি জরুরী মিটিং সকল সমস্যার সমাধানসহ সবাই মিলেমিশে আমরা একত্রে কাজ করব ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

এছাড়াও ইউনিটির সাংবাদিকদের ভুল তথ্য উপস্থাপন করে সংবাদ প্রচার না করার অনুরোধ জানান তারা।
সে সময় ইউনিটির সাধারণ সদস্য ইলিয়াস কাশেম তার পত্রিকায় প্রকাশিত ভুল তথ্য উপস্থাপন করায় দুঃখ প্রকাশ করেন।

বিঃদ্রঃ একটি ভিডিও বার্তায় এসব তথ্য দেন সখীপুর রিপোর্টার্স ইউনিটি।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত