সাভারে স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ « বাংলাখবর প্রতিদিন

সাভারে স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ

এইচ এম সাগর,বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ৬:০৫
এইচ এম সাগর,বিশেষ প্রতিনিধি
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ৬:০৫
Link Copied!

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল আলম সমর এর সার্বিক সহযোগীতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় তেঁতুলঝোড়া ইউনিয়নের প্রায় দুই শতাধিক দরিদ্রদের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়, যার মধ্যে ছিল চাল, তেল, পেয়াজ, সেমাই, চিনি, দুধ সহ বিভিন্ন খাদ্যা সামগ্রী।

বিজ্ঞাপন

এর আগে তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করা হয়।

মহান স্বাধীনতা দিবস ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন, তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সচিব আবুল কালাম আজাদ, ইউপি সদস্য শাহ আলম, ফিরোজ কাজল ,পলাশ আহমেদ, ছাত্রলীগ যুব লীগের নেতা কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত