সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন « বাংলাখবর প্রতিদিন

সাতক্ষীরায় নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ৬:১০
শাহ জাহান আলী মিটন , সাতক্ষীরা
আপডেটঃ ২৭ মার্চ, ২০২৪ | ৬:১০
Link Copied!

যথাযোগ্য মর্যাদা, বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় নানা কর্মসূচির মধ্যদিয়ে সাতক্ষীরায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার প্রত্যুষে শহীদ
আব্দুর রাজ্জাক পার্কে ৩১ বার তোপর ধ্বনীর মাধ্যমে দিবসটির শুভ সূচনা
করা হয়। এরপর সকাল ৭ টায় শহরের খুলনা রোড মোড়ে জাতির পিতা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করা
হয়। সকাল ৮টায় জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও পুলিশ
সুপার মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী সাতক্ষীরা ষ্টেডিয়ামে
আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং বেলুন ও ফেস্টুন
উড়িয়ে দেন। পরে পুলিশ, বিএনসিসি ও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-
ছাত্রীদের সমম্বয়ে দৃষ্টি নন্দন মার্চপাস্ট ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়। এরপর
সাতক্ষীরা সদর হাসপাতালে রক্তদান কর্মসুচিরর উদ্বোধন করা হয়। সকাল
১১টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুর
রাজ্জাকসহ বিভিন্ন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত করা হয়। এরপর
জেলা শিল্প কলা একাডেমীতে বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা প্রদান, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরনী ও মুক্তিযোদ্ধা বিষয়ক প্রমাণ্য চলচিত্র প্রদর্শন করা হয়। এরপর এক একে শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফেরাত কামনায় সকল ধর্মীয় উপসানলয়ে বিশেষ প্রার্থনা, মহান মুক্তিযোদ্ধাদের উপর প্রমান্য চলচিত্র
প্রদর্শনী, কারাগার, হাসপাতাল, সরকারী শিশু সদন ও এতিম খানায়
উন্নত মানের খাবার পরিবেশন করা হয়। এরপর মহিলা ক্রীড়া সংস্থা ও
লেডিস ক্লাবের উদ্যেগে সরকারী বালিকা বিদ্যালয়ে আলোচনাসভা ও
ক্রীড়া অনুষ্ঠনের আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলার গুরুত্বপূর্ণ স্থান,
স্থাপনা, ভবন ও প্রধান প্রধান সড়কে আলোকসজ্জা ও সাজসজ্জাকরনের
ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত