চৌহালীতে নিরাপদ খাদ্য জনসচেতনতা মূলক সভা « বাংলাখবর প্রতিদিন

চৌহালীতে নিরাপদ খাদ্য জনসচেতনতা মূলক সভা

চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ | ২:২০
চৌহালী প্রতিনিধি
আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ | ২:২০
Link Copied!

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা পর্যায়ে জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মাহবুব হাসান – উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌহালী।

বিজ্ঞাপন

এ সময় প্রধান অতিথি ছিলেন মোঃ ফারুক হোসেন সরকার- চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী।

নিরাপদ খাদ্য নিয়ে এতে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সিরাজগঞ্জ জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ আতিকুর রহমান

আরো উপস্থিত ছিলেন মোল্লা বাবুল আক্তার – ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী , নাসরিন আক্তার -মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ চৌহালী , শ্যামল কুমার দত্ত -অফিসার ইনচার্জ চৌহালী থানা , কৃষিবিদ মাজেদুর রহমান- উপজেলা কৃষি কর্মকর্তা চৌহালী , ডা: জান্নাতি- প্রানি সম্পদ কর্মকর্তা , ডা: আহসান হাবিব উজীর – মেডিকেল অফিসার , মামুনুর রহমান -উপজেলা সমাজ সেবা কর্মকর্তা চৌহালী , মৎস্য দপ্তরে জ্যেষ্ঠ ক্ষেত্র সহকারী মো. শফিকুল ইসলাম শফি, বিভিন্ন ইউ,পি চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সভায় উপজেলার প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং ভোক্তারা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হলেও এ মুহূর্তে নিরাপদ খাদ্য নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ নিয়ে অনেক আইন হয়েছে, অনেকগুলো সরকারি সংস্থা কাজ করছে, কিন্তু এরপরও ভেজাল রোধ করা যাচ্ছে না।

ভোক্তাদের পাশাপাশি ব্যবসায়ীরা সচেতন না হলে শুধু আইন করেও খাদ্যপণ্য ভেজালমুক্ত করা সম্ভব নয়। ভেজাল রুখতে হলে মনে রাখতে হবে, আমরা সবাই ভোক্তা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত