নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন « বাংলাখবর প্রতিদিন

আন্তর্জাতিক শিশুসাহিত্য পরিষদের কর্মসূচি

নিরীহ ফিলিস্তিনিদের গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৪ | ১০:৩৫
ডেস্ক নিউজ
আপডেটঃ ২ এপ্রিল, ২০২৪ | ১০:৩৫
Link Copied!
ফিলিস্তিনের পতাকা হাতে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

বর্বর ইসরায়েল দীর্ঘদিন ধরে অত্যাচার করে আসছে শান্তিপ্রিয় নিরীহ ফিলিস্তিনিদের। তবে এবার তাদের বর্বরতার মাত্রা ছাড়িয়ে গেছে সকল হিংস্রতার। মুসলিম বিদ্বেষী, কথিত শান্তির প্রতিষ্ঠান জাতিসংঘ নিরবে ইসরায়েলকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে গেলেও বিশ্বব্যাপী জানানো হচ্ছে তিব্র প্রতিবাদ। বাদ যায়নি বাংলাদেশও।

“Save the World & Humanity. Stop Genocide Cruelty. না না যুদ্ধ নয় আর সন্ত্রাস নয়, পৃথিবীকে হতে দাও শান্তি-বলয়”
এই স্লোগানকে সামনে নিয়ে নিরীহ ফিলিস্তিনি ও শিশুদের নির্বিচারে গণহত্যার প্রতিবাদে আন্তর্জাতিক শিশুসাহিত্য পরিষদ পালন করেছে মানববন্ধন ও র‍্যালি।

আজ মঙ্গলবার (২ এপ্রিল) সংস্থাটি প্রথমে বাংলাদেশ শিশু একাডেমিতে তাদের মানববন্ধন পালন করে। এরপর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজন করে তাদের মানববন্ধন। সবশেষ তারা র‍্যালি করে কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে।

বিজ্ঞাপন

প্রতিবাদ রুপি উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও বাংলা একাডেমির মহাপরিচালক মুহাম্মদ নুরুল হুদা, ঢাবির প্রো-ভিসি ড. মুহাম্মদ সামাদ, আন্তর্জাতিক শিশু সাহিত্য পরিষদের আহ্বায়ক বরেণ্য শিশু সাহিত্যিক কাইজার চৌধুরী।

এছাড়াও বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দীন চৌধুরী বাচ্চু, সাহিত্যিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, কবি নাসির আহমেদ, কবি আসলাম সানী, কবি শিমুল পারভিন সহ অনেকেই।

বিজ্ঞাপন

মানববন্ধনে অতিথিরা প্রতিবাদ হিসেবে তাদের মনের আকুতি তুলে ধরেন। সেই সাথে বিভিন্ন প্রতিবাদী কবিতা ও বজ্রকন্ঠ ভাষণে প্রতিবাদ করেন বর্বর ইসরায়েলের এমন ন্যাক্কারজনক হত্যাযজ্ঞের। সেই সাথে বিশ্ব সম্প্রদায় সহ সকলের প্রতি তারা আহ্বান জানান, অনতি বিলম্বে ফিলিস্তিনে এই গনহত্যা বন্ধ করতে হবে এবং শিশুদের জন্য একটি নিরাপদ আবাসন নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক শিশু সাহিত্য পরিষদের আজকের মানববন্ধনে হাজির হয় অসংখ্য সাধারণ মানুষ। সংস্থাটির প্রতিবাদী ব্যানারের সামনে সকলে একাত্মতা ঘোষণা করে অবস্থান করে। সেই সাথে মন্ত্র মুগ্ধের ন্যায় শুনতে থাকে তাদের প্রতিবাদী কবিতা।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত