শাহজাদপুরে এক সঙ্গে ৪ কন্যা শিশুর জন্ম « বাংলাখবর প্রতিদিন

উন্নত_চিকিৎসার_জন্য_প্রয়োজন সহযোগিতা

শাহজাদপুরে এক সঙ্গে ৪ কন্যা শিশুর জন্ম

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৪ | ১০:২৪
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আপডেটঃ ৪ এপ্রিল, ২০২৪ | ১০:২৪
Link Copied!
একসাথে ৪ কন্যা শিশু -- দৈনিক বাংলাখবর প্রতিদিন

মোঃ নাঈম উদ্দিন সিরাজী
সিরাজগঞ্জের এনায়েতপুর থানার খোকশাবাড়ি গ্রামের অটোভ্যান চালক সবুজ আলী শেখের স্ত্রী সোনিয়া খাতুন তার ১১ মাসের এক কন্যা সন্তান রেখে বুধবার (৩ এপ্রিল) দুপুর ১২ টার দিকে সিজার অপারেশন করে এক সঙ্গে ৪ কন্যা সন্তানের জন্ম দিয়েছেন।

শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের নগরডালা করতোয়া ব্রীজের পাশে ইসলামিয়া হাসপাতালে এ ৪ শিশুর জন্ম হয়। এখনও পর্যন্ত ৪ শিশুই সুস্থ্য আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শিশুর পিতা ভ্যান চালক সবুজ শেখ বলেন, আমি হতদরিদ্র ভ্যানচালক। দিন আনি দিন খাই। আমার আগের একটি ১১ মাসের কন্যা সন্তান রয়েছে। এ অবস্থায় আমার স্ত্রী আবারও গর্ভবতী হয়ে পড়ে। আমরা নষ্ট করার সিদ্ধান্ত নেই। চিকিৎসক পরীক্ষা করে বলে এক সঙ্গে ৩ সন্তান রয়েছে। তাই এটা নষ্ট করা ঠিক হবে না। তাই তার পরামর্শে রেখে দেই। ৮ মাসে আজ প্রসব বেদনা উঠলে এ হাসপাতালে নিয়ে আসি। অপারেশন করে চিকিৎসক একে একে ৪ শিশু বের করে।

বিজ্ঞাপন

সবগুলো শিশু ও মা সুস্থ্য থাকায় আমরা খুশি। কিন্তু এখন তাদের উন্নত চিকিৎসার প্রয়োজন। এজন্য অনেক টাকা দরকার কিন্তু আমার তো কোনো টাকা পয়সা নেই। তাই চরম বিপাকে পড়েছি। তাই হৃদয়বানরা আমার পাশে দাড়ালে আমার এই শিশুগুলির প্রাণ বেচে যাবে।

এ বিষয়ে শিশুর মা সোনিয়া বলেন শিশুগুলিকে বাচাতে সাহায্য সহযোগিতা প্রয়োজন। সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

এবিষয়ে ইসলামিয়া হাসপাতালের এমডি মো: গোলাম মোস্তফা বলেন, প্রসববেদনা নিয়ে সকালে সোনিয়াকে আমাদের এখানে আনার পর আমরা আল্ট্রাস্নোগ্রাম করে ৪ শিশু নিশ্চিত হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মা ও শিশুদের বাচাতে সিজারের পরামর্শ দেই।

বিজ্ঞাপন

এরপর তাদের সম্মতিক্রমে ডা: ইখতিয়ার উদ্দিন সোহেল সিজার আপারেশন করে ৪ শিশুর জন্ম দেন। মা ও শিশুরা সুস্থ্য আছে। তাদের উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়ঃ:

শীর্ষ সংবাদ:
টাঙ্গাইলে ৮ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে নূরানী স্কলারশিপ পরীক্ষা প্রধানমন্ত্রীর জন্মদিনে টাঙ্গাইলে এতিম শিক্ষার্থীদের সঙ্গে মধ্যাহ্নভোজে প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যা বলল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মির্জাপুরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুড়িগ্রামের ফরকেরহাটে তিনশ বছরের বটগাছ কেটে বহুতল ভবন নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন ঘাটাইলে ৭ হাজার কৃষক পাচ্ছেন বিনামূল্যে সরিষার বীজ ও সার চট্টগ্রামে সাবেক প্রধান উপদেষ্টা ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলার রায় আজ থমথমে গোপালগঞ্জ, থামেনি আওয়ামী তাণ্ডব সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও আ.লীগ কার্যালয়ে আগুন পুড়ে ছাই কৃষকের ধান, পাশে দাঁড়াল ঘাটাইল উপজেলা প্রশাসন টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের দুটি শাখায় আগুন দিল দুর্বৃত্তরা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন শফিকুল ইসলাম প্রটোকল ভেঙে ট্রাম্পকে আলিঙ্গন করলেন চীনা প্রেসিডেন্ট জিনপিং নাশকতা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে ঢাবি শিক্ষকদের মানববন্ধন যুক্তরাষ্ট্রে ব্যাংকিং পরিষেবায় বিঘ্ন, ভোগান্তি চরমে নাগরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উদ্বোধন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২২ পরিবার পেল সহায়তা আওয়ামী লীগ ফিরে আসলে জনগণকে কচুকাটা করবে: হাসনাত